ঢাকাSunday , 13 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

সাত কোম্পানির সম্পদ বেচে গ্রাহকদের সাড়ে ১৪ কোটি টাকা তুলে দিলো আইডিআরএ


September 3, 2026 12:45 pm
Link Copied!


পলিসিধারীদের বীমা দাবি দ্রুত নিষ্পত্তি এবং বীমা খাতের প্রতি গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনতে বিশেষ উদ্যোগ নিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। এর অংশ হিসেবে সাতটি জীবন বীমা কোম্পানির সম্পদ বিক্রি করে ২ হাজার ৫৪৯ গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ ৩ হাজার ১৪৬ টাকা ৫৮ পয়সার বীমা দাবি পরিশোধ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) আইডিআরএ’র সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব দাবির চেক পলিসিধারীদের কাছে হস্তান্তর করেন সংস্থাটির চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন। 

আইডিআরএ জানিয়েছে, মোট ৯৪টি চেকের মাধ্যমে এসব বীমা দাবি পরিশোধ করা হয়েছে। এর মধ্যে প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের ১ হাজার ৩৫০ গ্রাহককে ৬ কোটি ৯০ লাখ ৩২ হাজার ১৬৫ টাকা ৫৮ পয়সা এবং ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৫২৮ গ্রাহককে ৫ কোটি ৪২ লাখ ৮৫ হাজার ৩৬৯ টাকা দেওয়া হয়েছে। 

এছাড়া পদ্মা ইসলামী লাইফের ৬২৪ গ্রাহককে ১ কোটি ৯৪ লাখ ৯৪ হাজার ৮৫৩ টাকা, হোমল্যান্ড লাইফের ১৫ গ্রাহককে ১০ লাখ ৬৬ হাজার ১৯১ টাকা, বায়রা লাইফের ৮ গ্রাহককে ৪ লাখ ৫১ হাজার ৮২৬ টাকা, সানফ্লাওয়ার লাইফের ২০ গ্রাহককে ৫ লাখ ২১ হাজার ২৬৬ টাকা এবং গোল্ডেন লাইফের ৪ গ্রাহককে ২ লাখ ৫১ হাজার ৪৭৬ টাকা পরিশোধ করা হয়েছে। 

আইডিআরএ’র চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন বলেন, “পলিসিধারীদের ন্যায্য দাবি সময়মতো পরিশোধ নিশ্চিত করা আইডিআরএ’র অন্যতম প্রধান অগ্রাধিকার। বীমা খাতে জনগণের আস্থা পুনর্গঠনে দাবি নিষ্পত্তির গতি ও স্বচ্ছতা আরও বাড়াতে হবে।” তিনি জানান, পলিসিধারীদের স্বার্থ সুরক্ষায় আইডিআরএ প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেবে। 

আইডিআরএ মনে করছে, পলিসিধারীদের বীমা দাবি পরিশোধের মাধ্যমে তাদের আর্থিক অধিকার নিশ্চিত হওয়ার পাশাপাশি বীমা খাতের প্রতিও সাধারণ মানুষের আস্থা বাড়বে। 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html