ঢাকাSunday , 13 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

বেতিস পরীক্ষায় চোটজর্জর রিয়াল, নতুন অস্ত্র কে?


September 4, 2026 9:15 am
Link Copied!


লা লিগায় সেভিয়ার মাটিতে রিয়াল বেতিসকে থামানোর রণকৌশল চূড়ান্ত করে ফেলেছে রিয়াল মাদ্রিদ। তবে শুক্রবার রাতের রোমাঞ্চকর এই মহারণের আগে সান্তিয়াগো বার্নাব্যুর আকাশে চোটের ঘনঘটা। দলের গুরুত্বপূর্ণ ৭ তারকাকে ছাড়াই প্রতিপক্ষের বিপক্ষে নামতে হচ্ছে তাদের। 

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মুন্দো দেপোর্তিভো’র বরাতে জানা গেছে, চোটজর্জর কোনো খেলোয়াড়কেই ম্যাচের আগে ফিট করে তুলতে পারেননি রিয়ালের পর্তুগিজ কোচ হোসে মরিনহো। ছিটকে পড়াদের এই তালিকায় রয়েছেন ওরেলিয়েন চুয়ামেনি, এনদ্রিক, এদের মিলিতাও, রদ্রিগো, ফারল্যান্ড মেন্ডি, রাউল আসেনসিও এবং থিয়াগো পিতার্ক।

এমন মহাদুর্যোগে দলে ডাক পেয়ে আলোচনার কেন্দ্রে রয়েছেন সার্জিও মার্টিনেজ। মাত্র কিছুদিন আগেই রেসিং থেকে বার্নাব্যুতে যোগ দিয়েছেন ১৯ বছর বয়সী এই তরুণ স্প্যানিশ মিডফিল্ডার। শুরুতে তাকে রিজার্ভ দল কাস্তিয়ার জন্য ভাবা হলেও দলের তীব্র খেলোয়াড় সংকটে সরাসরি মূল দলের সঙ্গে অনুশীলন সেরেছেন তিনি। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে- বেতিসের বিপক্ষে ম্যাচ ডে স্কোয়াডে তিনি শুধু সুযোগই পাচ্ছেন না, শুক্রবার রাতে ঐতিহাসিক অভিষেকও হয়ে যেতে পারে এই তরুণের।

 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html