ঢাকাSaturday , 12 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

বিপিএল হবে না জানতেনই না ক্রীড়া প্রতিমন্ত্রী


September 6, 2026 5:50 pm
Link Copied!


এ বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) হচ্ছে না। তামিম ইকবালের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তা আগেই ঘোষণা দিয়েছে। তবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক মন্তব্য করেছেন, এ বিষয়ে কিছুই জানেন না তিনি।

বিপিএল কেন এবার আয়োজন করতে পারছেন না, সে ব্যাপারে কয়েক দিন আগে সংবাদ সম্মেলনে ব্যাখ্যা দিয়েছেন তামিম। মিরপুর ইনডোর স্টেডিয়ামে আজ রবিবার আমিনুল গেলে সাংবাদিকেরা জানতে চান, তামিম কি এ বিষয়ে (বিপিএল না হওয়া) তার সঙ্গে পরামর্শ করেছেন? সংবাদমাধ্যমকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘না, আমিতো আপনাদের কাছ থেকেই মাত্র শুনলাম। আমিতো জানতাম না যে তারা খেলবে না (বিপিএল)।’

ফারুক আহমেদ যখন বিসিবি সভাপতি ছিলেন, তখন তাকে বিপিএল আয়োজনের জন্য চাপ দিয়েছিলেন তামিম ও অন্যান্য ক্রিকেটাররা। এবার তামিম যখন বিসিবি প্রধানের চেয়ারে বসলেন, তখন তিনি আয়োজন করতে পারছেন না বাংলাদেশের এই টি-টোয়েন্টিভিত্তিক ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। এতে সমালোচনার মুখে পড়েছেন বিসিবির বর্তমান সভাপতি।

আমিনুলের মতে, বিপিএলের মতো টুর্নামেন্ট প্রতিবছর হওয়া উচিত। কেন এবার বিপিএল হচ্ছে না, সেটা নিয়ে কথা বলারও প্রয়োজন মনে করেন তিনি। মিরপুর ইনডোর স্টেডিয়ামে আজ সংবাদমাধ্যমকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘আমার কাছে যেটা মনে হয় যে আমাদের এই বিপিএলটা যেহেতু অত্যন্ত জনপ্রিয় একটি টুর্নামেন্ট। এ ধরনের টুর্নামেন্টগুলো (বিপিএল) প্রত্যেক বছর হওয়া উচিত। এটা কেন হয়নি, সেটা নিয়ে আমার মনে হয় যে কথা বলার প্রয়োজন রয়েছে। ভবিষ্যতে যেন এ ধরনের টুর্নামেন্টগুলো নিয়মিত হয়, সেই জায়গাগুলো নজরদারিতে রাখবো।’

 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html