ঢাকাSaturday , 12 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

জনবল নেবে রুরাল পাওয়ার কোম্পানি, ২৭ সেপ্টেম্বরের মধ্যে আবেদন


September 7, 2026 9:00 am
Link Copied!


রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেডে (আরপিসিএল) একটি পদে ২ জনকে নিয়োগ দেওয়া হবে। এ জন্য প্রতিরক্ষা বাহিনীর অবসরপ্রাপ্ত যোগ্য নাগরিকদের কাছ থেকে আবেদন চাওয়া হয়েছে। আগ্রহী প্রার্থীদের কাভার লেটার ও জীবনবৃত্তান্তসহ নির্ধারিত ফরম্যাটে আবেদন করতে হবে।

সিকিউরিটি সুপারভাইজার পদে নিয়োগ

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, রুরাল পাওয়ার কোম্পানী লিমিটেডের প্ল্যান্ট ও স্থাপনার নিরাপত্তা পরিচালনার জন্য সিকিউরিটি সুপারভাইজার পদে ২ জন নিয়োগ দেওয়া হবে। পদটিতে পে-গ্রেড ১৪ অনুযায়ী মূল বেতন ২৩ হাজার টাকা। এর সঙ্গে কোম্পানির প্রচলিত বিধি অনুযায়ী অন্যান্য ভাতা ও সুযোগ-সুবিধা পাওয়া যাবে।

যোগ্যতা ও অভিজ্ঞতা

সিকিউরিটি সুপারভাইজার পদে আবেদনকারীদের প্রতিরক্ষা বাহিনী—সেনা, নৌ বা বিমানবাহিনীর চাকরি থেকে অবসরপ্রাপ্ত হতে হবে। প্রার্থীর ন্যূনতম পদমর্যাদা ওয়ারেন্ট অফিসার বা সমমানের হতে হবে। পাশাপাশি প্রতিরক্ষা ও নিরাপত্তা ব্যবস্থাপনায় দীর্ঘদিনের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীকে সুশৃঙ্খল ও সৎ রেকর্ডের অধিকারী হতে হবে।

বয়সসীমা ও জেলা

আবেদনকারীর বয়স ২৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সর্বোচ্চ ৫০ বছর হতে হবে। বাংলাদেশের সব জেলার যোগ্য অবসরপ্রাপ্ত প্রতিরক্ষা সদস্য এ নিয়োগে আবেদন করতে পারবেন।

বেতন ও অন্যান্য সুবিধা

সিকিউরিটি সুপারভাইজার পদে মূল বেতন ২৩ হাজার টাকা। এর পাশাপাশি কোম্পানির প্রচলিত বিধি অনুযায়ী বাড়িভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, বিদ্যুৎ খাতের বিশেষ ভাতা, উৎসব বোনাস ও বৈশাখী ভাতাসহ অন্যান্য সুবিধা দেওয়া হবে। এ ছাড়া প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটির সুবিধাও রয়েছে।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইট https://rpcl.gov.bd/ থেকে নির্ধারিত আবেদন ফরমের ফরম্যাট সংগ্রহ করতে হবে। নির্ধারিত ফরম্যাট অনুযায়ী তথ্য পূরণ করে জীবনবৃত্তান্ত (সিভি) প্রস্তুত করতে হবে। পাশাপাশি ব্যবস্থাপনা পরিচালক, রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড বরাবর আবেদনকৃত পদের নাম উল্লেখ করে কভার লেটার দিতে হবে।

আবেদনের সঙ্গে যেকোনও তফসিলি ব্যাংক থেকে ‘রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড’-এর অনুকূলে ১০০ টাকার ব্যাংক ড্রাফট বা পে-অর্ডারের মূল কপি সংযুক্ত করতে হবে। এর সঙ্গে প্রতিরক্ষা বাহিনী থেকে অবসর সংক্রান্ত সনদ, শিক্ষাগত যোগ্যতার সনদ, জাতীয় পরিচয়পত্র এবং পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি সংযুক্ত করতে হবে।

আবেদনের শেষ সময়

প্রার্থীদের আবেদনপত্র আগামী ২৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখ বিকেল ৪টার মধ্যে সরাসরি অথবা ডাকযোগে পৌঁছাতে হবে। আবেদন পাঠাতে হবে ব্যবস্থাপনা পরিচালক, রুরাল পাওয়ার কোম্পানী লিমিটেড, বাড়ি নম্বর ৫২, রোড নম্বর ২১, নিকুঞ্জ-২, খিলক্ষেত, ঢাকা-১২২৯ ঠিকানায়।

বিজ্ঞপ্তিটি দেখুন…

জনবল নেবে রুরাল পাওয়ার কোম্পানি, ২৭ সেপ্টেম্বরের মধ্যে আবেদন

জনবল নেবে রুরাল পাওয়ার কোম্পানি, ২৭ সেপ্টেম্বরের মধ্যে আবেদন





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html