ঢাকাSaturday , 12 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

প্রাণিসম্পদ অধিদফতরে ৫৩৮ জনের নিয়োগ , এসএসসি পাসেই আবেদন


September 11, 2026 9:35 am
Link Copied!


প্রাণিসম্পদ অধিদফতরের রাজস্ব খাতভুক্ত শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির অফিসিয়াল ওয়েবসাইটে ১০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তিতে ২টি ক্যাটাগরির পদে মোট ৫৩৮ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেওয়া হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, সিমেন ক্যারিয়ার ও অফিস সহায়ক পদে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের কাছ থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা হয়েছে। বাংলাদেশের সব জেলার যোগ্য প্রার্থীরা এসব পদে আবেদন করতে পারবেন।

অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে ১৫ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০টা থেকে। আবেদন করা যাবে ৬ অক্টোবর ২০২৬ রাত ১২টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে টেলিটকের অফিশিয়াল পোর্টাল dls.teletalk.com.bd-এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।

পদ ও বেতন

নিয়োগ বিজ্ঞপ্তিতে মোট ৫৩৮টি শূন্য পদ রয়েছে। এর মধ্যে সিমেন ক্যারিয়ার পদে ৩২ জন এবং অফিস সহায়ক পদে ৫০৬ জনকে নিয়োগ দেওয়া হবে। সিমেন ক্যারিয়ার পদে বেতন স্কেল ৮ হাজার ৫০০ থেকে ২০ হাজার ৫৭০ টাকা, যা ১৯তম গ্রেডের আওতাভুক্ত। অফিস সহায়ক পদে বেতন স্কেল ৮ হাজার ২৫০ থেকে ২০ হাজার ১০ টাকা, যা ২০তম গ্রেডের।

শিক্ষাগত যোগ্যতা

সিমেন ক্যারিয়ার পদে আবেদন করতে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে অন্যূন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি তফসিল-৫ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

অফিস সহায়ক পদেও কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এ পদে আবেদনকারীকেও তফসিল-৫ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

বয়স ও জেলার যোগ্যতা

প্রার্থীর বয়স ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, উল্লিখিত পদগুলোতে বাংলাদেশের সব জেলার যোগ্য ও আগ্রহী নাগরিকরা আবেদন করতে পারবেন। কোনো নির্দিষ্ট জেলার প্রার্থীদের জন্য আলাদা সীমাবদ্ধতা রাখা হয়নি।

বেতন-ভাতা

প্রাণিসম্পদ অধিদপ্তরের নিয়োগে নির্বাচিত কর্মচারীরা জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী ১৯তম ও ২০তম গ্রেডে বেতন-ভাতা পাবেন। মূল বেতনের পাশাপাশি সরকারি বিধি অনুযায়ী ১ হাজার ৫০০ টাকা চিকিৎসা ভাতা, ৪০ থেকে ৫০ শতাংশ বাড়িভাড়া ভাতা, যাতায়াত ভাতা ও বার্ষিক উৎসব বোনাস পাওয়ার সুযোগ রয়েছে।

যেভাবে আবেদন

আবেদন করতে প্রথমে dls.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপর ‘Application Form’ অপশনে ক্লিক করে যে পদে আবেদন করতে চান, সেটি নির্বাচন করতে হবে। Teletalk Alljobs-এর প্রিমিয়াম মেম্বার হলে ‘Yes’ নির্বাচন করে আইডি দিতে হবে। মেম্বার না হলে ‘No’ নির্বাচন করে মূল আবেদন ফরম পূরণ করতে হবে।

আবেদন ফরমে প্রার্থীর নাম, বাবা-মায়ের নাম, জন্মতারিখ, স্থায়ী ঠিকানা ও শিক্ষাগত যোগ্যতাসহ প্রয়োজনীয় তথ্য মূল সনদ অনুযায়ী নির্ভুলভাবে পূরণ করতে হবে। এরপর বিজ্ঞপ্তির নির্দেশনা অনুযায়ী ৩০০×৩০০ পিক্সেল, সর্বোচ্চ ১০০ কিলোবাইটের রঙিন ছবি এবং ৩০০×৮০ পিক্সেল, সর্বোচ্চ ৬০ কিলোবাইটের স্বাক্ষর স্ক্যান করে আপলোড করতে হবে।

আবেদন ফরম সঠিকভাবে Submit করার পর ছবি সংবলিত Applicant’s Copy ডাউনলোড করে রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করতে হবে।

আবেদন ফি

অনলাইনে আবেদন ফরম পূরণ করে Submit করার পর প্রাপ্ত User ID ব্যবহার করে টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে দুটি SMS পাঠিয়ে আবেদন ফি পরিশোধ করতে হবে। প্রথমে DLS User ID লিখে ১৬২২২ নম্বরে SMS পাঠাতে হবে। উদাহরণ হিসেবে DLS ABCDEF পাঠাতে হবে।

এরপর DLS YES PIN Code লিখে ১৬২২২ নম্বরে SMS পাঠাতে হবে। উদাহরণ হিসেবে DLS YES 12345678 পাঠাতে হবে। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৫৬ টাকা।

অনলাইনে আবেদন ফরম Submit করার পর অনধিক ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড সিম থেকে নির্ধারিত ফি ও সার্ভিস চার্জ পরিশোধ করতে হবে। অন্যথায় আবেদনপত্র স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। প্রার্থীর নিজের নামে টেলিটক সিম না থাকলেও পরিবারের সদস্য বা পরিচিত ব্যক্তির টেলিটক প্রিপেইড সিম ব্যবহার করে ফি পরিশোধ করা যাবে।

User ID ও PIN উদ্ধারের নিয়ম

User ID জানা থাকলে PIN নম্বর উদ্ধারের জন্য টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে DLS Help User User ID লিখে ১৬২২২ নম্বরে SMS পাঠাতে হবে। উদাহরণ: DLS Help User ABCDEF।

আবার PIN নম্বর জানা থাকলে User ID উদ্ধারের জন্য DLS Help PIN PIN No লিখে ১৬২২২ নম্বরে SMS পাঠাতে হবে। উদাহরণ: DLS Help PIN 12345678।

তবে টেলিটক ফি জমা দেওয়ার সঠিক SMS কোডের ক্ষেত্রে আবেদনপত্রের Applicant’s Copy-তে দেওয়া নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে। ফি জমা না দেওয়া পর্যন্ত আবেদনপত্র গৃহীত হবে না।

আবেদনের ক্ষেত্রে যেসব বিষয় খেয়াল রাখতে হবে

আবেদনের আগে প্রার্থীদের সব পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, পাসের সন, বোর্ড এবং প্রাপ্ত জিপিএ/সিজিপিএসহ শিক্ষাগত যোগ্যতার তথ্য হাতের কাছে রাখতে হবে। একই সঙ্গে নিজের জাতীয় পরিচয়পত্র নম্বর অথবা ডিজিটাল জন্মনিবন্ধন সনদের নম্বর, সচল মোবাইল নম্বর ও ই-মেইল ঠিকানা প্রস্তুত রাখতে হবে।

ছবি ও স্বাক্ষর অবশ্যই বিজ্ঞপ্তিতে নির্ধারিত মাপ ও ফাইল সাইজ অনুযায়ী আপলোড করতে হবে। অস্পষ্ট বা ভুল সাইজের ছবি ও স্বাক্ষরের কারণে আবেদন বাতিল হতে পারে।

আবেদন ফরম Submit করার আগে প্রার্থীর নাম, বাবা-মায়ের নাম, জন্মতারিখ, মোবাইল নম্বরসহ সব তথ্য মূল সনদের সঙ্গে মিলিয়ে একাধিকবার যাচাই করে নিতে হবে। আবেদন ফি পরিশোধের পর ছবি ও স্বাক্ষরযুক্ত Applicant’s Copy রঙিন প্রিন্ট করে সতর্কতার সঙ্গে সংরক্ষণ করতে হবে।

শেষ সময়ের অতিরিক্ত সার্ভার চাপ বা কারিগরি জটিলতা এড়াতে নির্ধারিত শেষ তারিখের আগেই আবেদন সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।

পরীক্ষায় টিএ-ডিএ নেই

বিজ্ঞপ্তি অনুযায়ী, MCQ, লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের কোনো ধরনের টিএ/ডিএ দেওয়া হবে না। আবেদনপত্রে কোনো ভুল বা অসত্য তথ্য দাখিল করা হলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হতে পারে। একই সঙ্গে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে।

আবেদনের সময় কোনো কারিগরি জটিলতা দেখা দিলে ০১৫০০-১২১১২১ নম্বরে কল করা যাবে। এ ছাড়া [email protected] ই-মেইলে অথবা টেলিটকের অফিসিয়াল ফেসবুক পেজের মাধ্যমেও যোগাযোগ করা যাবে।

নিয়োগ বিজ্ঞপ্তির গুরুত্বপূর্ণ তথ্য

প্রাণিসম্পদ অধিদপ্তরের এই নিয়োগ বিজ্ঞপ্তির স্মারক নম্বর ৩৩.০১.০০০০.১০১.১১.৯৪৮.২৬-১৮৩৮। বিজ্ঞপ্তি জারি ও প্রকাশের তারিখ ১০ সেপ্টেম্বর ২০২৬। প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় কৃষি খামার সড়ক, ফার্মগেট, ঢাকা-১২১৫-এ অবস্থিত।

আবেদন শুরু হবে ১৫ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০টায় এবং শেষ হবে ৬ অক্টোবর ২০২৬ রাত ১২টায়। মোট ৫৩৮টি পদে অনলাইনে আবেদন করা যাবে। আবেদনকারীর বয়স ১ সেপ্টেম্বর ২০২৬ অনুযায়ী ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে এবং বাংলাদেশের সব জেলার যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html