ঢাকাSaturday , 12 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

কবি সৈয়দ তাকি মোহাম্মদ মারা গেছেন

UttorbongoBD
September 12, 2026 3:40 pm
Link Copied!


উর্দু সাহিত্যের কবি, পুরান ঢাকার সমাজসেবক ও সংগঠক সৈয়দ তাকি মোহাম্মদ (বুড্ডান সাহেব) আর নেই। গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাত ৮টায় তিনি পুরান ঢাকার সাত রওজা মহল্লার নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৭৬ বছর। 

তিনি স্ত্রী, পাঁচ সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী রেখে গেছেন। শনিবার (১২ সেপ্টেম্বর) বাদ জোহর হোসনি দালান ইমামবাড়ায় তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর সাত রওজার পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়েছে।

পুরান ঢাকার সাতরওজা মহল্লায় একটি মুঘল অভিজাত পরিবারের ১৯৫০ সালের ১৪ জানুয়ারি তিনি জন্মগ্রহণ করেছিলেন। তার পিতা নবাব সৈয়দ আলী মোহাম্মদ (ছোট্টন) ছিলেন ঢাকার বিশিষ্ট জমিদার।

সৈয়দ মোহাম্মদ তাকি বিভিন্ন সময়ে হোসনি দালান ব্যবস্থাপনা কমিটির সদস্য, জাতীয় ওয়াকফ কমিটির পরিচালনা সদস্যসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃত্ব দিয়েছেন। পুরান ঢাকায় মুঘল আমলে প্রতিষ্ঠিত মোহাম্মদী বেগ ইমামবাড়া ওয়াকফ এস্টেটের তিনি আমৃত্যু মোতাওয়াল্লির দায়িত্ব পালন করেন।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, মরহুমের কুলখানি আগামী ১৪ সেপ্টেম্বর বাদ মাগরিব পুরান ঢাকার হোসনি দালানে এবং বাদ এশা সাতরওজা খাজা নেহাল মসজিদে অনুষ্ঠিত হবে।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html