ঢাকাSaturday , 12 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

আরও একটি ক্লাব কিনছেন মেসি


September 9, 2026 12:05 pm
Link Copied!


আগে একটি ক্লাব কিনেছেন লিওনেল মেসি। এবার স্পেনে আরও একটি  ফুটবল ক্লাবের মালিক হতে যাচ্ছেন আর্জেন্টিনার কিংবদন্তি। দেশটির দ্বিতীয় বিভাগের ক্লাব এলদেন্সের মালিকানা নিতে প্রাথমিক চুক্তিতে পৌঁছেছেন ইন্টার মায়ামির আর্জেন্টাইন তারকা। এমন খবর জানিয়েছে ইএসপিএন। 

বর্তমানে এলদেন্সের মালিক কলম্বিয়ান বিনিয়োগ প্রতিষ্ঠান গ্রুপো টিএইচ। কলম্বিয়া ও সুইজারল্যান্ডেও একাধিক ক্লাবের মালিকানা রয়েছে প্রতিষ্ঠানটির।

তবে এলদেন্সের মালিকানা চূড়ান্ত হতে এখনও কিছু আনুষ্ঠানিকতা বাকি। চুক্তির আগে প্রয়োজনীয় যাচাই-বাছাই (ডিউ ডিলিজেন্স) শেষ করতে হবে। পাশাপাশি স্পেনের ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের (সিএসডি) অনুমোদনও লাগবে। 

চুক্তি সম্পন্ন হলে স্পেনে এটি হবে মেসির মালিকানাধীন দ্বিতীয় ক্লাব। এর আগে চলতি বছরই তিনি বার্সেলোনার ক্লাব কর্নেয়া কিনেছেন। পঞ্চম বিভাগের এই ক্লাবটি অবশ্য এখনও আধা-পেশাদার পর্যায়ের। 

এলদেন্সের মালিকানা তাই মেসিকে স্পেনের একটি পেশাদার ক্লাবের মালিকও বানাবে। বার্সেলোনা ও আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার এরই মধ্যে সতীর্থ লুইস সুয়ারেজের সঙ্গে উরুগুয়ের ক্লাব দেপোর্তিভো এলএসএমের সঙ্গেও আংশিকভাবে যুক্ত। 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html