ঢাকাSaturday , 12 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

চিনির কৌটার পিঁপড়া তাড়ানোর সহজ উপায়


September 9, 2026 10:10 pm
Link Copied!


রান্নাঘরের অন্যতম প্রয়োজনীয় উপাদান হলো চিনি। তবে কৌটার মুখ সামান্য আলগা থাকলে কিংবা কোনোভাবে ঢাকনা খোলা থাকলে চিনিতে নিমেষেই পিঁপড়ার আক্রমণ ঘটে। চিনিতে একবার পিঁপড়া ঢুকে গেলে অনেকেই পুরো চিনি ফেলে দেওয়া ছাড়া আর কোনও উপায় খুঁজে পান না। তবে ঘরোয়া কিছু সহজ কৌশল জানা থাকলে চিনি নষ্ট না করেই এসব পিঁপড়া তাড়ানো সম্ভব।

তেজপাতার ব্যবহার: চিনির কৌটার ভেতরে বা আশেপাশে কয়েকটি তেজপাতা রেখে দেওয়া যেতে পারে। তেজপাতার তীব্র প্রাকৃতিক গন্ধ পিঁপড়াকে দূরে রাখতে সাহায্য করে এবং চিনি সুরক্ষিত রাখে।

লবঙ্গ যোগ করা: লবঙ্গের একটি প্রখর গন্ধ রয়েছে যা পিঁপড়ারা একদমই সহ্য করতে পারে না। চিনির পাত্রে কয়েকটি লবঙ্গ ফেলে রাখলে ভেতরে পিঁপড়া ঢুকতে পারে না।

আস্ত শুকনা মরিচ রাখা: চিনির কৌটার কাছে কিংবা যে ক্যাবিনেটে চিনি রাখা হয়, সেখানে কয়েকটি আস্ত শুকনা মরিচ রেখে দেওয়া যায়। শুকনা মরিচের ঝাঁঝালো গন্ধ পিঁপড়াদের দূরে রাখার জন্য প্রাকৃতিক বাধা হিসেবে কাজ করে।

লেবুর টুকরা ব্যবহার: চিনির পাত্রের আশেপাশে কয়েক টুকরা লেবু কেটে রাখা যেতে পারে। সাইট্রাস বা লেবুর প্রখর গন্ধ পিঁপড়াকে তাড়াতে সাহায্য করে এবং চিনি রাখার স্থানটিকে পিঁপড়ামুক্ত রাখে।

রোদে শুকাতে দেওয়া: যদি চিনিতে ইতোমধ্যে পিঁপড়া ধরে যায়, তবে একটি পরিষ্কার ট্রেতে চিনিগুলো ছড়িয়ে দিয়ে কিছুক্ষণ সরাসরি কড়া রোদে রেখে দেওয়া যেতে পারে। রোদের তাপে পিঁপড়াগুলো চিনি ছেড়ে দ্রুত বাইরে বেরিয়ে যায়, ফলে সহজেই চিনি থেকে পিঁপড়া আলাদা করা সম্ভব হয়।

রান্নাঘরের এসব অতি পরিচিত উপাদান ও সহজ উপায় ব্যবহার করে খুব সহজেই চিনিকে পিঁপড়ামুক্ত, পরিষ্কার ও ব্যবহারের উপযোগী রাখা সম্ভব।

সূত্র: এনডিটিভি





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html