ঢাকাSaturday , 12 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ভারতীয় সিনেমার ‘কার্বন কপি’ কীভাবে পাকিস্তানে ব্লকবাস্টার হয়েও নিষিদ্ধ হয়েছিল, জন্ম দিয়েছিল বিক্ষোভের


September 10, 2026 12:45 am
Link Copied!


১৯৫৬ সালে পাকিস্তানের প্রেক্ষাগৃহে ‘বেদারি’ নামের একটি সিনেমা দেখতে ঢল নেমেছিল দর্শকদের। রফিক রিজভি পরিচালিত এই সিনেমায় অভিনয় করেছিলেন শিশুশিল্পী রতন কুমার, রাগনি ও সন্তোষ কুমার। বিশেষ করে সলিম রেজার গাওয়া ‘আও বাচ্চো সাইর কারাইঁ তুম কো পাকিস্তান কি’ গানটি রাতারাতি জনপ্রিয়তা পায় এবং সিনেমাটিকে ব্লকবাস্টার ঘোষণা করা হয়।

তবে সিনেমাটি দেখার পর অনেক দর্শকের কাছেই এর গল্প ও সুর অদ্ভুতভাবে পরিচিত ঠেকে। অল্প সময়ের মধ্যেই জলঘোলা স্পষ্ট হয়ে ওঠে ‘বেদারি’ সিনেমাটি আসলে ১৯৫৪ সালের হিন্দি চলচ্চিত্র ‘জাগৃতি’র এক হুবহু ‘কার্বন কপি’। যদিও ‘জাগৃতি’ সিনেমাটি আবার তৈরি হয়েছিল বাংলা ছবি ‘পরিবর্তন’-এর ওপর ভিত্তি করে। এর কেন্দ্রে ছিলেন অভিনেতা রতন কুমার (মূল নাম সৈয়দ নাজির আলী রিজভি), যিনি বোম্বাই চলচ্চিত্র জগতের অত্যন্ত পরিচিত শিশুশিল্পী ছিলেন।

১৯৪১ সালে জন্ম নেওয়া রতন কুমার মাত্র পাঁচ বছর বয়সে কৃষণ চন্দরের ‘রাখ’ সিনেমার মাধ্যমে অভিনয়ে আসেন। পরে ‘বুট পলিশ’ ও ‘বাইজু বাওরা’র মতো জনপ্রিয় সিনেমায় কাজ করার পর সত্যেন বোসের ‘জাগৃতি’তে ‘শক্তি’ চরিত্রে অভিনয় করেন তিনি। ছবি মুক্তির দুই বছর পর পরিবারের সঙ্গে পাকিস্তানে পাড়ি জমান রতন। সেখানে তার বড় ভাই ওয়াজির আলী রিজভি ‘ফিল্ম হায়াত’ নামে একটি প্রযোজনা প্রতিষ্ঠান খোলেন এবং তাদের প্রথম কাজ হিসেবে বেছে নেন ‘জাগৃতি’র অবিকল রিমেক ‘বেদারি’কে।

ভারতে কাজের অভাব থাকায় পাকিস্তানে আসা রতন কুমার ‘বেদারি’তে দ্বৈত চরিত্রে অভিনয় করেন। ভারতের ‘জাগৃতি’র ‘অজয়’ ও ‘শক্তি’ চরিত্র দুটি পাকিস্তানে নাম বদলে হয় যথাক্রমে ‘জাফর’ ও ‘সবর আলী’ (হিন্দি ও উর্দু উভয় ভাষাতেই অজয় ও জাফর শব্দের অর্থ জয়)।

তবে সবচেয়ে বড় মিল ছিল গানগুলোতে। মূল সুর একদম একই রেখে ভারতের দেশাত্মবোধক শব্দগুলোর জায়গায় বসিয়ে দেওয়া হয় পাকিস্তানের প্রেক্ষাপট। যেমন, মূল হিন্দি গান ‘আও বাচ্চো তুমহে দেখায়ে ঝাঁকি হিন্দুস্তান কি’ পরিবর্তিত হয়ে হয় ‘আও বাচ্চো সাইর কারায়ে তুমকো পাকিস্তান কি’। একইভাবে ‘বন্দে মাতরম’ কোরাসের জায়গায় যুক্ত হয় ‘পাকিস্তান জিন্দাবাদ’। এমনকি ‘দে দি হামেই আজাদি বিনা খড়গ বিনা ঢাল, সবরমতী কে সন্ত তুনে কর দিয়া কামাল’ গানে মহাত্মা গান্ধীর ওপর লেখা পঙক্তি বদলে দিয়ে করা হয়, ‘দে দি হামেই আজাদি কি দুনিয়া হুই হয়রান, অ্যাই কায়েদে আজম তেরা এহসান হে এহসান’, যেখানে স্থান পান মোহাম্মদ আলী জিন্নাহ।

ছবিটি শুরুতে কীভাবে সেন্সর পার পেলো, তা নিয়ে পরে ডন পত্রিকায় মন্তব্য করেন পাকিস্তান সেন্সর বোর্ডের এক সদস্য। তিনি বলেন, যেহেতু তখন পাকিস্তানে ভারতীয় সিনেমা প্রদর্শন বা আমদানির ওপর নিষেধাজ্ঞা ছিল, তাই লাহোরের নির্মাতারা সেই সুযোগ নিয়ে ‘জাগৃতি’র গল্প ও গানের অবিকল নকল করে ‘বেদারি’ তৈরি করেন।

তিনি আরও জানান, প্রথম কয়েক সপ্তাহ সিনেমাটি দুর্দান্ত ব্যবসা করলেও পাকিস্তানি দর্শকরা যখন বুঝতে পারেন এটি একটি চুরি করা সিনেমা, তখন চারদিকে ব্যাপক জনরোষ ও গণবিক্ষোভ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেন্সর বোর্ড অবিলম্বে সিনেমাটির প্রদর্শন ও এর সব গান নিষিদ্ধ ঘোষণা করে। বহু বছর পর পাকিস্তান টেলিভিশন (পিটিভি) এই সিনেমার একটি গানকে নিজেদের জাতীয় সংগীতি হিসেবে গ্রহণ করলেও, গানটির আসল ইতিহাস সামনে আসায় সেটিও শেষ পর্যন্ত নিষিদ্ধ করা হয়।

এই বিতর্কিত ঘটনার পর রতন কুমারকে নিয়ে বিভিন্ন জল্পনা হলেও পরবর্তীতে তিনি নায়ক হিসেবে সেভাবে ক্যারিয়ার গড়ে তুলতে পারেননি। দ্য এক্সপ্রেস ট্রিবিউনকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ারের চড়াই-উৎরাই নিয়ে রতন কুমার বলেন, সবার ক্যারিয়ারেই ভালো-খারাপ সময় আসে। শুরুতে আমি খুব ছোট ছিলাম, কী করছি বুঝতাম না। বয়স বাড়ার পর কাজ বুঝতে শিখি।

তিনি আরও যোগ বলেন, সহজে কিছু পেয়ে গেলে তা থেকে শেখা যায় না। তাই আমি নিজের সন্তানদের বলি কোনও কিছুকে অবহেলা না করতে।

অন্যদিকে ভারতে ‘জাগৃতি’ কালজয়ী ক্লাসিকের মর্যাদা পায়। ফিল্মিস্তান প্রযোজিত এই সিনেমাটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারের পাশাপাশি একাধিক ফিল্মফেয়ার পুরস্কার জেতে। স্বাধীনতার ৭০ বছর পূর্তিতে ২০১৬ সালেও বিশেষ সম্মাননায় প্রদর্শিত হয় সিনেমাটি, যার দেশাত্মবোধক গানগুলো আজ ভারতের বিদ্যালয় ও জাতীয় দিবসগুলোতে শ্রদ্ধার সঙ্গে বাজানো হয়।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html