ঢাকাSaturday , 12 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

মান্নার সঙ্গে পূর্ণিমার প্রথম ও শেষ সিনেমা কোনটি


September 10, 2026 10:15 am
Link Copied!


ঢালিউডের জনপ্রিয় জুটি মান্না ও পূর্ণিমা। এ জুটির প্রায় সবগুলো সিনেমা ব্যবসা সফল হয়েছে। এমনকি তাদের প্রথম ও শেষ সিনেমা ব্যবসায়িক দিকের বাইরে প্রশংসিতও বলা চলে।

পূর্ণিমা ‘এ জীবন তোমার আমার’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় আসেন। এ সিনেমায় তিনি রিয়াজের সঙ্গে জুটি বাঁধেন।

প্রথম সিনেমার পরেই অভিনেত্রী জনপ্রিয় অভিনেতা রুবেলের সঙ্গে দ্বিতীয় সিনেমা শুরু করেন। তবে তার আগে মান্নার সঙ্গে একটি সিনেমার প্রস্তাব ফিরিয়ে দেন বলে জানান তিনি। একটি অনুষ্ঠানে পূর্ণিমা নিজেই এটি জানান।

তিনি বলেন, ‘মান্না ভাইয়ের সঙ্গে সিনেমাতে প্রথমে রাজি ছিলাম না। পরে একদিন তিনি আমার এবং রুবেল ভাইয়ের শুটিংয়ে আসেন। সেখানে ভাইয়ার সঙ্গে কথা হয়। এরপর তার সঙ্গে সিনেমা করার সিদ্ধান্ত নিই।’

পূর্ণিমা আরও বলেন, ‘আমাদের জুটির প্রথম সিনেমা হলো ‘সুলতান’। এটি এফ আই মানিক পরিচালনা করেন। সে সময় এটি দারুণ সাড়া ফেলে। আমাদের শেষ সিনেমা ‘পিতা-মাতার আমানত’ও দারুণ প্রশংসিত হয়েছে।’

এ জুটির আরও কয়েকটি সিনেমা হলো- ‘ধ্বংস’, ‘নায়ক’, ‘বাপ বেটার লড়াই’, ‘বাবু মাস্তান’, ‘জনতার লড়াই’, ‘বাবা’, ‘ভিলেন’ ও ‘মনের সাথে যুদ্ধ’।

মান্নার সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে পূর্ণিমা বিভিন্ন সাক্ষাৎকারে জানিয়েছেন যে মান্না শুধু একজন সহশিল্পীই ছিলেন না, বরং তার সঙ্গে একটি গভীর বন্ধুত্বের সম্পর্ক ছিল। পূর্ণিমা মনে করেন, মান্নার আকস্মিক প্রয়াণের পর বাংলা চলচ্চিত্রে ভালো কাজের ও জুটির ধারাবাহিকতা অনেক কমে গিয়েছিল।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html