ঢাকাSaturday , 12 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই


September 10, 2026 2:20 pm
Link Copied!


কিংবদন্তি অভিনেতা আলমগীরকে ক্যারিয়ারে অনেক নায়িকার সঙ্গে পর্দায় দেখা গেছে। তার সমসাময়িক নায়িকাদের বাইরে অন্য নায়িকাদের সঙ্গেও তিনি অভিনয় করেছেন। নাগির্স আক্তারের ‘চার সতীনের ঘর’ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেন শাবনূর ও ময়ূরী।

তবে দীর্ঘদিন নতুন কোনও সিনেমায় নেই তিনি। এর মধ্যে একটি টেলিভিশনের সাক্ষাতকারে নিজের ক্যারিয়ার ও বিভিন্ন বিষয়ে খোলামেলা কথা বলেন আলমগীর।

এক প্রশ্নের উত্তরে সেখানে তিনি জানান, এ সময়ে সুযোগ পেলে অভিনেত্রী বিদ্যা সিনহা মিমকে নায়িকা হিসেবে চান তিনি। কেন তাকে চান সেটিও অভিনেতা স্পষ্ট করেন। উচ্চতার দিক থেকে মিম অনেকটাই অভিনেতার সমান। এ কারণেই তাকে নায়িকা হিসেবে চান।

এ সময় মিমের প্রশংসাও করেন আলমগীর। তিনি বলেন, মেয়েটি ভালো। তার কথাবার্তা খুব মিষ্টি। ভবিষ্যতে যদি কোনও সিনেমা করি তাহলে হয়তো তার সঙ্গে কাজ হবে।’

‘আমার জন্মভূমি’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন আলমগীর। এরপর আশি ও নব্বইয়ের দশকে দাপটের সঙ্গে একের পর এক চলচ্চিত্রে অভিনয় করেছেন। পারিবারিক টানাপোড়েন, সামাজিক অ্যাকশন, রোমান্টিক অ্যাকশন, ফোক-ফ্যান্টাসিসহ সবধরনের চলচ্চিত্রে তিনি ছিলেন সফল।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html