ঢাকাSaturday , 12 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ভাবনা ভাগাভাগিতেই তৈরি হোক হাজার সম্ভাবনা


September 10, 2026 2:35 pm
Link Copied!


একজনের মাথায় আসা ভাবনা আরেকজনের মাথায় গিয়ে যে কী কাণ্ড ঘটাতে পারে, তার উদাহরণ পৃথিবীতে কম নেই! সৃজনশীল পরিবেশ তৈরি করা এবং নতুন নতুন ধারণা নিয়ে আসাই উদ্যোক্তা ও উদ্ভাবনী মানসিকতার অন্যতম ভিত্তি। বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন যেমন ভেবেছিলেন, বজ্রপাতের সময় ঘুড়ি ওড়ালে কী হতে পারে। আবার রাইট ভ্রাতৃদ্বয় মনে করেছিলেন, মানুষও একদিন আকাশে উড়তে পারবে। এমন সব অদ্ভুত, সাহসী ও কৌতূহলী ভাবনা থেকেই পৃথিবীতে এসেছে অসংখ্য নতুন আবিষ্কার ও পরিবর্তন।

কেউ হয়তো একা বসেই দারুণ সব চিন্তা করতে পারেন। তবে অনেকের ক্ষেত্রেই দেখা যায়, অন্যের সঙ্গে ভাবনা ভাগাভাগি করলে মাথার ভেতরের ‘আইডিয়ার বাতি’ আরও উজ্জ্বল হয়ে ওঠে। একজনের ভাবনার সঙ্গে আরেকজনের চিন্তা মিশে কখন যে নতুন কোনো ধারণা তৈরি হয়ে যায়, তা টের পাওয়াই কঠিন।

এই ভাবনা বিনিময়ের গুরুত্ব মনে করিয়ে দিতেই প্রতি বছর ১০ সেপ্টেম্বর পালিত হয় ভাবনা বিনিময় দিবস। দিবসটির মূল কথা বেশ সহজ। একসঙ্গে বসুন, কথা বলুন, অন্যের কথা শুনুন, নিজের ভাবনা জানান এবং নতুন কিছু ভাবুন। কর্মক্ষেত্র, বন্ধুমহল, সামাজিক সংগঠন কিংবা রাজনৈতিক পরিসর যেখানেই নতুন চিন্তার দরকার, সেখানেই ভাবনা বিনিময়ের সুযোগ তৈরি করা যায়।

ভাবনা বিনিময় দিবসের ইতিহাস

এই দিবসের সঠিক ইতিহাস খুব একটা স্পষ্ট নয়। তবে ধারণা করা হয়, ‘পানস কর্প’-এর রবার্ট বার্চ এই দিবসটির প্রবর্তক। মজার ব্যাপার হলো, ব্যতিক্রমী দিবসের ধারণা দেওয়ার ক্ষেত্রে তিনি মোটেই পিছিয়ে ছিলেন না। তাঁর সঙ্গে আরও কয়েকটি অদ্ভুত ও মজার দিবসের নাম জড়িয়ে আছে। এর মধ্যে রয়েছে লাম্পি রাগ ডে, ট্রিভিয়া ডে এবং নাম শুনলেই একটু অবাক হতে হয় এমন ‘নাথিং ডে’।

ভাবনা বিনিময় দিবসের সবচেয়ে মজার দিক হলো, এখানে ভাবনারও কোনও বয়স, আকার কিংবা নির্দিষ্ট বিষয় নেই। বড় কোনও ব্যবসায়িক পরিকল্পনা থেকে শুরু করে পাড়ার রাস্তার গর্ত কীভাবে ঠিক করা যায় সবই আলোচনার বিষয় হতে পারে। এমনকি বন্ধুর সঙ্গে বসে ‘বিশ্বের সবচেয়ে ভালো চা কোথায় পাওয়া যায়’ এ নিয়েও তর্ক শুরু করা যায়!

এই দিবসের উদ্দেশ্য হলো, মানুষকে একে অন্যের সঙ্গে চিন্তা, মতামত ও নতুন ধারণা ভাগ করে নিতে উৎসাহিত করা। কারণ নিজের ভাবনা নিজের কাছেই রাখলে সেটি একটি ভাবনাই থাকে, কিন্তু অন্যের সঙ্গে ভাগ করলে সেখান থেকেই জন্ম নিতে পারে আরও বড় কোনও ধারণা।

কীভাবে উদ্‌যাপন করবেন ভাবনা বিনিময় দিবস

ভাবনা বিনিময় দিবস পালনের সবচেয়ে সহজ উপায় হলো কয়েকজন মানুষকে এক জায়গায় জড়ো করে গল্প, আলোচনা ও ভাবনার আসর বসানো। তবে আড্ডা যেন শুধু চা-বিস্কুট আর কে কোথায় বেড়াতে গেলেন, সেই আলোচনায় আটকে না যায়! বরং এমন কোনও বিষয় বেছে নেওয়া যায়, যার সমাধান বা উন্নতি নিয়ে সবাই কিছু না কিছু ভাবতে পারেন।

কর্মক্ষেত্রে সহকর্মীদের নিয়ে এমন একটি আলোচনা হতে পারে, যেখানে সবাই নিজের নতুন ধারণা নির্দ্বিধায় বলতে পারবেন। কোনও স্থানীয় সমস্যা কীভাবে সমাধান করা যায়, একটি প্রতিষ্ঠানকে কীভাবে আরও ভালো করা যায় কিংবা নতুন কোনও উদ্যোগ কীভাবে শুরু করা যায় এসব নিয়েও হতে পারে জমজমাট আলোচনা। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, কারও ভাবনাকে শুরুতেই ‘এটা হবে না’ বলে বাতিল না করা। কারণ আজকের অদ্ভুত ভাবনাটিই হয়তো কালকের দারুণ আবিষ্কার!

টেড টকস দেখুন

একাই থাকলেও ভাবনা বিনিময় দিবস উপভোগ করা যায়। ইন্টারনেটে বিভিন্ন বিষয়ে মানুষের বক্তব্য ও আলোচনা শুনতে পারেন। টেড টকস এ ক্ষেত্রে বেশ চমৎকার একটি জায়গা। বিশ্বের নানা প্রান্তের মানুষ সেখানে নিজেদের জ্ঞান, অভিজ্ঞতা ও নতুন ভাবনা সহজভাবে তুলে ধরেন।

একটি টেড টক দেখে বন্ধুকেও সেটি দেখতে বলতে পারেন। এরপর দুজন মিলে বসে আলোচনা করুন কোন কথাটি ভালো লেগেছে, কোনটির সঙ্গে একমত নন, আর কোন ভাবনাটি নিজের জীবনে কাজে লাগানো যেতে পারে। এতে টেড টক দেখাও হবে, আবার ভাবনা বিনিময়ও হয়ে যাবে!

বদল-বিনিময়ের সিনেমা দেখুন

ভাবনা বিনিময় দিবসে একটু বিনোদনও তো চাই! পরিচয় বদল বা মানুষের জীবন একে অন্যের সঙ্গে অদলবদল হয়ে যাওয়ার গল্প নিয়ে তৈরি সিনেমা দেখতে পারেন।

এই দিনে পরিচয় বদলের গল্প নিয়ে তৈরি ‘ফেস/অফ’, ‘সেভেন্টিন এগেইন’, ‘দ্য চেঞ্জ-আপ’ কিংবা ‘অল অব মি’ দেখা যেতে পারে। এসব সিনেমার গল্পে মানুষ বা পরিচয়ের অদলবদল ঘটলেও শেষ পর্যন্ত অন্যের জীবন ও দৃষ্টিভঙ্গি বোঝার বিষয়টিই সামনে আসে।

তাই আজ নিজের ভাবনাটা শুধু নিজের মাথায় আটকে না রেখে অন্যের সঙ্গে ভাগ করে নিন। কে জানে, আপনার ছোট্ট একটি ধারণাই হয়তো কারও মাথায় আরও বড় কোনো ভাবনার জন্ম দিয়ে দেবে!





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html