ঢাকাSaturday , 12 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ছবির এই শিশুকে চিনতে পেরেছেন? তিনি এখন গায়িকা


September 10, 2026 5:10 pm
Link Copied!


ছবির শিশুটি বর্তমান সময়ের জনপ্রিয় একজন গায়িকা। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। দুই দশক ধরে একের পর জনপ্রিয় গান উপহার দিয়ে আসছেন তিনি।

জনপ্রিয় সংগীতশিল্পী হাবিবের হাত ধরেই সংগীতাঙ্গনে তার পথ চলা শুরু হয়। এ জুটির রয়েছে একাধিক জনপ্রিয় গান।

বলছি জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্‌সির কথা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শিশুবেলার স্থিরচিত্রটি তিনি শেয়ার করেন।

ছবিটির ক্যাপশনে তিনি লেখেন, ‘আব্বা আম্মার কোলে আমি আর আমার বড় ভাই, সাল ১৯৮৯। আশির দশকের একটি সুখী পরিবারের ছবি।’

আশির দশকের লুকে ন্যান্‌সি

এদিকে গত কয়েক দিন আশি ও নব্বইয়ের দশকের পোশাক, চুলের স্টাইল ও সাজে ধরা দিচ্ছেন দেশের জনপ্রিয় তারকারা।

এ প্রসঙ্গে ন্যান্‌সি বলেন, ‘ফেসবুকে বিষয়টি আমি দেখেছি। আমার কাছে মনে হয় আশি ও নব্বই দশকের মানুষগুলো সত্যি অনেক স্মার্ট। আমার এই ছবিতে একটু খেয়াল করলেই দেখা যাবে, আমার আব্বু ও আম্মুও সে সময় কতটা আধুনিক ও স্মার্ট ছিলেন। সে সময়ের অনেক কিছুই এ প্রজন্মের কাছে অনুকরণীয় বলা যায়।’

ন্যান্‌সি সম্প্রতি ‘গুলশানের চামেলি’ সিনেমাতে একটি গানে কণ্ঠ দিয়েছেন। এছাড়া নিয়মিত স্টেজ শো করছেন বলে জানান।

 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html