ঢাকাSunday , 13 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

আদানির দুটি ইউনিট থেকেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ


September 13, 2026 6:40 pm
Link Copied!


কারিগরি ত্রুটির কারণে একটি ইউনিট বন্ধ হয়ে যাওয়ার দুই দিন পর ভারতের ঝাড়খণ্ডে আদানি পাওয়ারের বিদ্যুৎকেন্দ্রের ওই ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ২টায় কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে ৭৫৬ দশমিক ৬৬ মেগাওয়াট এবং দ্বিতীয় ইউনিট থেকে ২৯০ দশমিক ৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। দুই ইউনিট মিলিয়ে উৎপাদন হয়েছে ১ হাজার ৪৬ দশমিক ৭৩ মেগাওয়াট।

এর আগে ১০ সেপ্টেম্বর দিবাগত রাত ১২টার দিকে কারিগরি ত্রুটির কারণে কেন্দ্রটির একটি ইউনিট বন্ধ হয়ে যায়। এতে উৎপাদন কমে ৭৫০ মেগাওয়াটের নিচে নেমে আসে। সংশ্লিষ্ট কর্মকর্তারা ওই সময় জানিয়েছিলেন, বয়লারে সমস্যা হওয়ায় সেটি ঠান্ডা হতে ৪৮ ঘণ্টা সময় লাগতে পারে। এরপর ত্রুটি মেরামতের কাজ শুরু হবে এবং উৎপাদন বাড়াতে কয়েক দিন সময় লাগতে পারে।

প্রসঙ্গত, ভারতের ঝাড়খণ্ডে নির্মিত আদানির কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রটির উৎপাদন ক্ষমতা ১ হাজার ৬০০ মেগাওয়াট। কেন্দ্রটিতে ৮০০ মেগাওয়াট করে দুটি ইউনিট রয়েছে। ২০১৭ সালে এই কেন্দ্র থেকে বিদ্যুৎ কিনতে আদানির সঙ্গে চুক্তি করে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।

এর আগে কয়লা স্বল্পতায় গত ৭ আগস্ট থেকে কেন্দ্রটির উৎপাদন কমে যায়। গত মাসের শেষ দিকে কয়লা সরবরাহ বাড়লে উৎপাদনও বাড়তে থাকে। তখন দিনের বেলায় প্রায় ৯০০ মেগাওয়াট এবং সন্ধ্যা থেকে রাত ১২টা পর্যন্ত ১ হাজার ২০০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছিল। ১০ সেপ্টেম্বর রাতে একটি ইউনিট বন্ধ হওয়ার আগে  ১ হাজার ৪০০ মেগাওয়াট উৎপাদন ছাড়িয়েছিল।

 

 

 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html