ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে প্রথমবারের মতো ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিদর্শন করেছেন ঢাকা-৮ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকালে তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে যান। হাসপাতালটির ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়ার পর এটাই তার প্রথম পরিদর্শন।
গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।
তিনি জানান, বিকাল ৩টার দিকে ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মির্জা আব্বাস হাসপাতালে আসেন। পরে প্রশাসনিক ব্লকে কিছুক্ষণ অবস্থান করে তিনি হাসপাতাল ত্যাগ করেন।
পরিচালক জানান, হাসপাতালে অবস্থানকালে মির্জা আব্বাসের সঙ্গে হাসপাতালের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সিঙ্গাপুর ও মালয়েশিয়া দীর্ঘ প্রায় সাড়ে ৫ মাস চিকিৎসা শেষে গত ২ সেপ্টেম্বর দেশে ফেরেন তিনি।
এর আগে গত ৩০ জুলাই ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাসকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি করে প্রজ্ঞাপন জারি করা হয়।