ঢাকাTuesday , 15 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

শুটিং সেটে কঠোর আচারণ, টম ক্রুজ বললেন, গুঞ্জনটি সত্যি


September 15, 2026 8:05 pm
Link Copied!


হলিউড অভিনেতা টম ক্রুজকে নিয়ে গুঞ্জন রয়েছে শুটিং সেটে তিনি ‘অতিরিক্ত কঠোর’ বা ‘ইনটেন্স’ হয়ে থাকেন। অভিনেতা জানিয়েছেন তার আচারণ নিয়ে যে গুঞ্জন রয়েছে, তা সত্যি। তবে শুটিং শুরুর আগেই সহশিল্পীদের বিষয়টি জানিয়ে দেন তিনি।

টম ক্রুজকে নিয়ে নতুন প্রচ্ছদ প্রতিবেদন প্রকাশ করেছে জিকিউ। সেখানে তিনি নিজের আচারণ নিয়ে কথা বলেন।

অস্কার মনোনীত এই অভিনেতার মতে, সিনেমার মূল বিষয় হলো মানুষের সঙ্গে মানুষের সংযোগ। সেই সংযোগ তৈরি করতে গিয়ে সেটে নিজেকে বোকা দেখাতেও তার আপত্তি নেই।

টম ক্রুজ বলেন, ‘আমি যখন মানুষের সঙ্গে কাজ করি, তখন অভিনয়ের সময় নিজেকে বোকা দেখাতেও ভয় পাই না। কারণ বিষয়টি আসলে তা নয়। আমরা একসঙ্গে কাজ করে নিজেদের স্বর, কাজের ধরন ও প্রয়োজনীয় উপকরণ খুঁজে বের করি এবং একটি অভিজ্ঞতার মধ্য দিয়ে যাই।’

সেটের কাজের ক্ষেত্রে নিজের প্রত্যাশা সম্পর্কে বেশ স্পষ্ট টম। তার কথায়, ‘আমি কঠোর পরিশ্রম করি, আর যারা আমার সঙ্গে কাজ করেন, তারা সেটা জানেন। আমি অনেক কিছু প্রত্যাশা করি এবং শুরুতেই সেটা পরিষ্কার করে দিই। আমি তাদের বলি, ‘আমাকে নিয়ে যে গুঞ্জন শুনেছেন, সেগুলো সত্যি। আপনারা কি এমন অভিজ্ঞতা চান?’ আমি বলি, ‘বিশ্বাস করুন, গুঞ্জনগুলো সত্যি। আমি আপনাদের আগেই এখানে থাকবো। আপনারা কী ধরনের অভিজ্ঞতা চান?’

নিজের কাজের ধরন প্রসঙ্গে টম বলেন, ‘আমি খুবই খোলামেলা। এমন নয় যে আমাদের কোনও পরিকল্পনা নেই। আমাদের চিত্রনাট্য আছে, পরিকল্পনা আছে, সেগুলো নিয়েই আমরা এগিয়ে যাই। তবে আমি মনে করি, সবার প্রতি আমার একটা দায়িত্বও রয়েছে।’

শৈশব থেকেই তাকে ‘অতিরিক্ত সিরিয়াস’ বা ‘ইনটেন্স’ বলা হতো বলেও জানান টম। তার ভাষায়, আমি ছোটবেলায়ও শুনতাম, ‘আরে টম, তুমি এত সিরিয়াস কেন?’ আমি বলতাম, ‘আমি কী বলব? আমি এমনই।’ এরপর হাসতে হাসতে তিনি বলেন, বিষয়টি নিয়ে তার যথেষ্ট রসবোধ রয়েছে।

টম আরও বলেন, ‘আমি যখন কোনও বিষয়ে আগ্রহী হই, তখন সেটা শিখতে চাই। বুঝতে চাই। বিভ্রান্তি কাটিয়ে দ্রুত এগিয়ে যেতে এবং সেই দক্ষতা তৈরি করতে চাই।’

মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ বজায় রাখতে সেটে কিংবা সেটের বাইরে নিজের ফোন যতটা সম্ভব দূরে রাখেন টম। তিনি বলেন, ‘আমি ফোনটা আমার কাছ থেকে যতটা সম্ভব দূরে রাখি। আমি দেখতে ও শুনতে চাই এবং ফোনে যত কম সময় সম্ভব কাটাতে চাই। আমার কলাকুশলী ও সহকর্মীরাও জানেন—আমাকে বিস্তারিত ই-মেইল পাঠানোর দরকার নেই। আমার সঙ্গে এসে কথা বলুন। আমি মানুষের সঙ্গে কথা বলতে পছন্দ করি।’





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html