ঢাকাTuesday , 15 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে ৯ উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন ইউল্যাবের

UttorbongoBD
September 15, 2026 7:40 pm
Link Copied!


ঢাকার নভোথিয়েটারে অনুষ্ঠিত তিন দিনব্যাপী ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’-এ অংশ নিয়ে নিজেদের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করেছে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে ১২ থেকে ১৪ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত আয়োজিত এ মেলায় দেশের উদ্ভাবক, গবেষক, উদ্যোক্তা, শিল্পপ্রতিষ্ঠান, বিনিয়োগকারী, নীতিনির্ধারক ও বিশ্ববিদ্যালয়গুলোকে একই প্ল্যাটফর্মে যুক্ত করা হয়।

মেলায় ইউল্যাবের পক্ষ থেকে ফার্মার্স মার্কেট প্রিজারভেশন, প্লাস্টিক বটল রিসাইক্লিং ভেন্ডিং মেশিন এবং পার্কশেয়ার বাংলাদেশ প্রকল্প প্রদর্শন করা হয়। ইউল্যাবের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগ প্রদর্শন করে ‘রিকনফিগারেবল বিএমএস ফর সেকেন্ড-লাইফ ব্যাটারিজ’ প্রকল্প।

অন্যদিকে, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থীরা পাঁচটি প্রকল্প উপস্থাপন করেন। এগুলো হলো ‘আইওটি-এনাবল্ড গেইট ইমপেয়ারমেন্ট ক্লাসিফিকেশন’, ‘বায়োক্যাল আরএ’, ‘রিয়েল-টাইম এআই-পাওয়ার্ড বাইডিরেকশনাল সাইন ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর’, ‘ওশানসেন্স’ এবং ‘র‌্যাগ-বিচেইন’।

টেকসই উন্নয়ন, স্মার্ট প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের জন্য প্রযুক্তিগত সুবিধা এবং সামাজিক প্রভাবকে গুরুত্ব দেওয়ায় এসব প্রকল্প দর্শনার্থীদের বিশেষ আগ্রহ আকর্ষণ করে।

তিন দিনব্যাপী মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউল্যাবের উপাচার্য অধ্যাপক সামসাদ মর্তূজা। পরে তিনি ইউল্যাবের প্রদর্শনী স্টল পরিদর্শন করেন এবং অংশগ্রহণকারী শিক্ষার্থী ও দলের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের প্রকল্প সম্পর্কে বিস্তারিত জানেন।

মেলা চলাকালে আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম এবং প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা জনাব রেহান আসিফ আসাদসহ অন্যান্য সম্মানিত ও বিশিষ্ট অতিথিরা ইউল্যাবের স্টল পরিদর্শন করেন।

দেশব্যাপী উদ্ভাবন ও সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে আয়োজিত এ মেলায় এক হাজারেরও বেশি উদ্ভাবন, ৫০টিরও বেশি বিশ্ববিদ্যালয়, শতাধিক শিল্প বিশেষজ্ঞ এবং ৫০টিরও বেশি করপোরেট প্রতিষ্ঠান অংশ নেয়।

বিশ্ববিদ্যালয়, শিল্পখাত, বিনিয়োগকারী এবং উদ্ভাবকদের মধ্যে কার্যকর সংযোগ তৈরির মাধ্যমে দেশের উদ্ভাবনী উদ্যোগকে বাজারমুখী ও অর্থনৈতিক কর্মকাণ্ডে রূপান্তরের সম্ভাবনা তুলে ধরে বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html