ঢাকাWednesday , 16 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর


September 15, 2026 11:05 pm
Link Copied!


বিশ্বের রাজনৈতিক আকাশে প্রতিদিনই নতুন মেঘ জমছে, নতুন ঝড় উঠছে। বৈশ্বিক নীতি-নির্ধারণের নীরব সিদ্ধান্ত থেকে শুরু করে ভূ-রাজনীতির জটিল খেলা, কূটনীতির অদৃশ্য সুতো, সংঘাতের আগুন এবং প্রতিরক্ষা খাতের নীরব প্রস্তুতি-সবকিছু মিলিয়ে যেন এক অবিরাম পরিবর্তন চলছে। এই পরিবর্তনের প্রতিটি দৃশ্য আজকের বিশ্বব্যবস্থাকে নতুন করে গড়ে তুলছে, ভবিষ্যতের দিকনির্দেশনা দিচ্ছে। ১৫ সেপ্টেম্বর (মঙ্গলবার) বাংলা ট্রিবিউনে প্রকাশিত আন্তর্জাতিক প্রতিবেদনগুলোর কয়েকটি পাঠকদের মধ্যে উল্লেখযোগ্য সাড়া ফেলেছে।

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের কতটা ক্ষতি, জানালো মার্কিন পর্যবেক্ষক; সপ্তাহের পর সপ্তাহ বন্ধ থাকবে সৌদির তেল পাইপলাইন, আরও কমবে তেল সরবরাহ; দুই দিনেই কেন স্কুল বদলাচ্ছে হ্যারি-মেগানের সন্তানরা?; দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার; হরমুজ খুললেও কেন স্বাভাবিক হবে না কাতারের এলএনজি সরবরাহ?; কক্ষপথে মার্কিন অস্ত্র, মহাকাশযুদ্ধের জন্য কী প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র?; তিস্তা থেকে ব্রহ্মপুত্র: কেন বাংলাদেশ ও ভারতের পানি-নিরাপত্তার সংকট অভিন্ন-এই খবরগুলো নিয়ে সাজানো হয়েছে আজকের গুরুত্বপূর্ণ সংবাদগুলোর এই সংকলন।

ইরানের সঙ্গে যুদ্ধে উন্নত অস্ত্রের ঘাটতি ও সরবরাহব্যবস্থার সংকটের কথা স্বীকার করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের (পেন্টাগন) ইন্সপেক্টর জেনারেলের কার্যালয়। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে মার্কিন বিমান, ঘাঁটি ও কূটনৈতিক স্থাপনায় হামলার ক্ষয়ক্ষতিরও বিস্তারিত চিত্র উঠে এসেছে প্রথমবারের মতো প্রকাশিত এক প্রতিবেদনে। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

হামলায় ক্ষতিগ্রস্ত সৌদি আরবের একটি গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন মেরামত করতে কয়েক সপ্তাহ সময় লাগবে এবং এটি মূলত বন্ধই থাকবে। সোমবার দুই আঞ্চলিক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। একই সময়ে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা লোহিত সাগরের নৌপথের কাছে আরও কয়েকটি দ্বীপ দখল করেছে। এতে সৌদি আরবের তেল রফতানি আরও চাপে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে যুক্তরাজ্যে ফেরার মাত্র দুই দিন পরই স্কুল বদলাতে হচ্ছে ব্রিটিশ প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান মার্কলের দুই সন্তানকে। সোমবার দম্পতির এক মুখপাত্র এই তথ্য জানিয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত ইমিউনোথেরাপির একটি নতুন কৌশলে এক অসাধারণ মাইলফলক অর্জিত হয়েছে। কাইমেরিক অ্যান্টিজেন রিসেপ্টর (সিএআর) টি সেল থেরাপির মাধ্যমে তিন বছর বয়সী এক শিশুর মারাত্মক লিভার ক্যানসার পুরোপুরি নিরাময় হয়েছে। ‘দ্য নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিন’-এ প্রকাশিত একটি প্রতিবেদনে গবেষকরা ওই শিশুর হেপাটোব্লাস্টোমা (এক ধরণের ম্যালিগন্যান্ট লিভার ক্যানসার) সিএআর টি সেল চিকিৎসার পর পুরোপুরি ভালো হয়ে যাওয়ার নজির তুলে ধরেছেন।

হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া হলেও কাতার ও সংযুক্ত আরব আমিরাতের এলএনজি বা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস রফতানি সহসা স্বাভাবিক অবস্থায় ফিরবে না। ক্ষতিগ্রস্ত অবকাঠামো এবং আকাশছোঁয়া বিমা খরচের কারণে জ্বালানি সরবরাহ আগামী কয়েক মাস বা বছরজুড়ে সীমিতই থাকবে বলে সোমবার জানিয়েছেন শীর্ষ জ্বালানি নির্বাহীরা।

মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা প্রথমবারের মতো নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন মহাকাশ বাহিনী জানিয়েছে, এসব অস্ত্র ইতোমধ্যে কক্ষপথে রয়েছে এবং শত্রুর হামলা থেকে যুক্তরাষ্ট্র ও মিত্রদের বাহিনীকে সুরক্ষিত রাখার জন্য এগুলো ব্যবহার করা হবে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

বাংলাদেশ দীর্ঘদিন ধরেই পানিকে দেখেছে ভাটির দেশের চোখ দিয়ে। কিন্তু ব্রহ্মপুত্র নিয়ে চীনের মহাপরিকল্পনা এবং জলবায়ু পরিবর্তনের অভিঘাত ঢাকা ও নয়াদিল্লিকে এমন এক জায়গায় এনে দাঁড় করাচ্ছে, যেখানে প্রতিবেশী দুই দেশের স্বার্থের মিল ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html