ঢাকাWednesday , 16 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

সব মন্ত্রণালয়ে দুর্নীতিবিরোধী কমিটি গঠনের সিদ্ধান্ত


September 16, 2026 12:40 pm
Link Copied!


সরকারি সেবা ও প্রশাসনে দুর্নীতি নিয়ন্ত্রণে সব মন্ত্রণালয় ও বিভাগে দুর্নীতিবিরোধী কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বর্তমান সরকারের প্রথম সচিব সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিকেল সাড়ে ৪টায় সচিবালয়ে শুরু হওয়া এ সভা সন্ধ্যা ৬টার দিকে শেষ হয়। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অন্তত ৬১ জন সচিব অংশ নেন।

বৈঠক সূত্রে জানা গেছে, দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব সব মন্ত্রণালয় ও বিভাগে দুর্নীতিবিরোধী কমিটি গঠনের প্রস্তাব দেন। মন্ত্রিপরিষদ সচিব প্রস্তাবটি গ্রহণ করে এ বিষয়ে দুদককে আনুষ্ঠানিক প্রস্তাব পাঠাতে বলেন।

দুদক সূত্র জানায়, শিগগিরই এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগে চিঠি পাঠাবে সংস্থাটি। এরপর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সব মন্ত্রণালয় ও বিভাগকে কমিটি গঠনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হবে।

কমিটিগুলোকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার বিষয়েও দুদকের পক্ষ থেকে সহায়তার কথা জানানো হয়েছে।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html