ঢাকাWednesday , 16 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ছট পূজার দৃশ্যে হঠাৎ চোখে পানি, কেন আবেগাপ্লুত হলেন তামান্না


September 16, 2026 6:30 pm
Link Copied!


বুধবার (১৬ সেপ্টেম্বর) ‘ভভান’ ছবির ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে হাজির হয়েছেন বলিউড অভিনেত্রী তামান্না ভাটিয়া। এদিন সিনেমার ‘ছঠি মাইয়া’ গানের শুটিংয়ের অভিজ্ঞতা শেয়ার করেন তিনি। অভিনেত্রী জানান, দৃশ্যটি করতে গিয়ে তিনি আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। ইতিমধ্যেই গানটি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ নজর কেড়েছে।

এ সময় তামান্না ছট পূজা ও বিহারি সংস্কৃতি নিয়েও কথা বলেন।

মুম্বাইয়ে বেড়ে ওঠা তামান্না জানান, জুহু বিচে প্রতিবছর ছট পূজার বড় আয়োজন ও মানুষের ভিড় দেখলেও এই উৎসবের রীতিনীতি সম্পর্কে তার বিস্তারিত ধারণা ছিল না।

তার ভাষ্য, ‘আমি মুম্বাইয়ে বড় হয়েছি। ছট পূজা একটি বড় উৎসব, আর জুহু বিচে আমি সবসময় বিশাল ভিড় দেখেছি। কিন্তু এই উৎসবের রীতিনীতি সম্পর্কে খুব বেশি জানতাম না। এই দৃশ্যটির শুটিং করার সময় জানতে পারি। এখানে মানুষকে খুব কঠিন উপবাস করতে হয়—প্রায় ৩৬ ঘণ্টা পর্যন্ত জল না খেয়ে থাকতে হয় এবং দেবীর কাছে প্রার্থনা করতে হয়।’

তামান্নার কাছে ছট উৎসবের সবচেয়ে সুন্দর বিষয়গুলোর একটি হলো অস্তগামী সূর্যের প্রতি শ্রদ্ধা জানানো। তার কথায়, সাধারণত মানুষ উদীয়মান সূর্যকে সম্মান জানালেও ছট পূজায় অস্তগামী সূর্যকেও সমান গুরুত্ব দেওয়া হয়।

শুটিংয়ের সময় নিজের আবেগের কথা বলতে গিয়ে তামান্না বলেন, ‘দৃশ্যটি করতে করতে হঠাৎ চোখে পানি চলে এসেছিল। কেন এমন অনুভূতি তৈরি হয়েছিল তা নিজেও জানি না।’

তার মতে, শিল্পীরা অনেক সময় এমন এক অনুভূতির মাধ্যম হয়ে ওঠেন, যা তাদের নিজেদেরও অতিক্রম করে।

তিনি আরও বলেন, সিনেমার অন্যতম উদ্দেশ্য হলো দর্শককে কিছু অনুভব করানো। ‘ভবান’ এর এই গানের অংশ হতে পেরে তিনি কৃতজ্ঞ।

ছবিটিতে প্রথমবার একসঙ্গে দেখা যাবে সিদ্ধার্থ মালহোত্রা ও তামন্নাা ভাটিয়াকে। এছাড়াও অভিনয় করেছেন মনীশ পল, শ্বেতা তিওয়ারি, সুনীল গ্রোভার ও অনুপ সোনি।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html