ঢাকাWednesday , 16 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

সিনেমার উন্নতির জন্য প্রধানমন্ত্রী একটি পরিপূর্ণ রিপোর্ট চেয়েছিলেন: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা


September 16, 2026 9:05 pm
Link Copied!


সিনেমার উন্নতির জন্য বর্তমান প্রধানমন্ত্রী একটি পরিপূর্ণ রিপোর্ট চেয়েছিলেন বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিএফডিসিতে আয়োজিত ‘ফিল্ম ডিরেক্টরস ডে’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, ‘সিনেমা ও এফডিসির উন্নতির জন্য যা যা করা দরকার, আমরা খুব শিগগিরই সেগুলো বাস্তবায়ন করবো। আমি নিজেও একজন ফিল্মমেকার হতে চেয়েছিলাম, এ কারণে এই সেক্টর নিয়ে আমার আগ্রহ একটু বেশি।’

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী আন্দালিব রহমান পার্থ বলেন, ‘আগের সিনেমাগুলো আমরা শুধু দেখতামই না, সেগুলো আমাদের হৃদয়ে থেকে যেত। কোনও না কোনও ইতিবাচক বার্তা আমাদের হৃদয়ে গেঁথে থাকতো। আমরা সম্মিলিতভাবে চেষ্টা করবো, আগামীতে এমন সিনেমা নির্মিত হবে, যেগুলো সবই আমাদের কথা বলবে। আমরা চাই এমন সিনেমা নির্মিত হোক, যেগুলো সমাজকে পরিবর্তন করবে।’

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির গৌরবময় ৪৫ বছরের পথচলায় প্রথমবারের মতো বিএফডিসিতে ‘ফিল্ম ডিরেক্টরস ডে’ উদযাপন করেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ২টা থেকে এই আয়োজন শুরু হয়।

দেশীয় চলচ্চিত্র শিল্পে দীর্ঘদিন ধরে অবদান রাখা গুণীজনদের সম্মাননা জানানোর মধ্য দিয়ে আয়োজনটি হয়ে ওঠে বিশেষ তাৎপর্যপূর্ণ। অনুষ্ঠানে বিশেষ সম্মাননা জানানো হয় কিংবদন্তি শিল্পী সাবিনা ইয়াসমিন, সৈয়দ আব্দুল হাদী ও গুণী অভিনেত্রী আনোয়ারা বেগমকে।

এ ছাড়া চলচ্চিত্রে অবদানের জন্য সম্মাননা পেয়েছেন পরিচালক কাজী হায়াৎ, সোহেল রানা, মতিন রহমান, দেলোয়ার জাহান ঝন্টু, আবু মুসা দেবু, মহিউদ্দিন শাকের, আবুল খায়ের বুলবুল আওকাত হোসেন।

ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরকেও সম্মাননা প্রদান করা হয়।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html