ঢাকাThursday , 17 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ছোটবেলার সেই শাবনাজ-লিমা এখন কোথায়


September 17, 2026 12:45 pm
Link Copied!


নব্বই দশকের জনপ্রিয় দুটি সিনেমা ‘প্রেমগীত’ও ‘প্রেমের সমাধি’ যারা দেখেছেন তারা নিশ্চয় জানেন কে এই শাবনাজ-লিমা? দুটি সিনেমায় সে সময়ের দুজন জনপ্রিয় অভিনেত্রী শাবনাজ ও লিমার ছোটবেলার চরিত্রে অভিনয় করেছেন শিশুশিল্পী ‘বেবি সীমা’।

বাংলা চলচ্চিত্রে শিশুশিল্পী হিসেবে বেশ পরিচিত মুখ ছিলেন তিনি। শাবনাজ-লিমার বাইরে নব্বই দশকের আরও অনেকের ছোটবেলার চরিত্রে দেখা গেছে সীমাকে।

সম্প্রতি সীমার মৃত্যু নিয়ে গুঞ্জন ছড়িয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে জানিয়েছেন তিনি আর নেই। তবে গুজবে কান না দেওয়ার অনুরোধ জানিয়েছেন চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক সনি রহমান।

তিনি জানিয়েছেন, বেবি সীমা বর্তমানে ভালো আছেন এবং স্বামী-সংসার নিয়ে পুরান ঢাকায় বসবাস করছেন। তার শারীরিক অবস্থাও ভালো। ফলে তাকে নিয়ে বিভ্রান্তিকর বা ভিত্তিহীন কোনও তথ্য ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

সনি রহমান বলেন, ‘বর্তমানে সীমা ম্যাডাম স্বামী-সংসার নিয়ে পুরান ঢাকায় বসবাস করছেন। আলহামদুলিল্লাহ, তিনি সুস্থ আছেন, ভালো আছেন।’

একই সঙ্গে বেবি সীমাকে নিয়ে ছড়িয়ে পড়া মিথ্যা তথ্যের বিষয়ে সতর্ক করে তিনি বলেন, ‘মিথ্যা গুজব ছড়াবেন না প্লিজ।’

সীমা শুধু নির্দিষ্ট ধরনের চরিত্রে সীমাবদ্ধ ছিলেন না। ধনী পরিবারের শিশু থেকে শুরু করে দরিদ্র পরিবারের চরিত্র বিভিন্ন ধরনের গল্পে সাবলীলভাবে অভিনয় করেন তিনি। পাশাপাশি ফোক-ফ্যান্টাসি ঘরানার সিনেমায়ও তার অভিনয় ছিল চোখে পড়ার মতো।

দীর্ঘদিন ধরে তাকে নতুন কোনও সিনেমায় দেখা না গেলেও পুরোনো সিনেমার দর্শকদের কাছে এখনো বেবি সীমা পরিচিত একটি নাম।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html