ঢাকাSunday , 20 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

স্বাস্থ্যসেবার উৎকর্ষে রিজুভা ওয়েলনেস ও অ্যাশিউর হেলথ ফাউন্ডেশনের সমঝোতা

UttorbongoBD
September 19, 2026 7:30 am
Link Copied!


স্বাস্থ্যসেবা ও ওয়েলনেস খাতে উৎকর্ষ সাধন, উদ্ভাবনী উদ্যোগকে ত্বরান্বিত করা এবং মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে রিজুভা ওয়েলনেস ও অ্যাশিউর হেলথ ফাউন্ডেশনের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

রিজুভা ওয়েলনেসের প্রাঙ্গণে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) আয়োজিত এক অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। রিজুভা ওয়েলনেসের পক্ষে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ডা. তাওহীদা রহমান ইরীন এবং অ্যাশিউর হেলথ ফাউন্ডেশনের পক্ষে চেয়ারম্যান অধ্যাপক ডা. চৌধুরী এইচ. আহসান এতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রিজুভা ওয়েলনেসের চেয়ারম্যান ডা. বিএ সাদিক, বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডা. শাকিল আরিফ চৌধুরী এবং পেইন ম্যানেজমেন্ট বিশেষজ্ঞ দলিলুর রহমান।

সমঝোতা স্মারকে স্বাক্ষরকারী অধ্যাপক ডা. চৌধুরী এইচ. আহসান আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাংলাদেশি বংশোদ্ভূত কার্ডিওলজিস্ট। তিনি ঢাকা মেডিক্যাল কলেজ থেকে স্বর্ণপদকসহ এমবিবিএস সম্পন্ন করেন। পরে কমনওয়েলথ বৃত্তি নিয়ে যুক্তরাজ্যের সাউদাম্পটন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি অর্জন করেন।

তিনি পেনসিলভানিয়া ও ড্রেক্সেল বিশ্ববিদ্যালয়ে ইন্টারনাল মেডিসিন ও কার্ডিওভাসকুলার মেডিসিনে স্নাতকোত্তর প্রশিক্ষণ এবং নিউইয়র্কের মাউন্ট সিনাই মেডিক্যাল সেন্টারে ইন্টারভেনশনাল কার্ডিওলজি ফেলোশিপ সম্পন্ন করেন।

বর্তমানে তিনি ইউনিভার্সিটি অব নেভাদা স্কুল অব মেডিসিনের ক্লিনিক্যাল প্রফেসর এবং ইউনিভার্সিটি মেডিক্যাল সেন্টার (ইউএমসি), লাস ভেগাসের কার্ডিয়াক ক্যাথেটারাইজেশন ল্যাবরেটরিজ ও কার্ডিওভাসকুলার রিসার্চের পরিচালক।

সমঝোতার মূল দর্শন নির্ধারণ করা হয়েছে- “ইউনাইটেড ফর এক্সিলেন্স ইন হেলথ কেয়ার অ্যান্ড ওয়েলনেস।”

চুক্তির আওতায় দুই প্রতিষ্ঠান স্বাস্থ্যসেবা ও ওয়েলনেসে পারস্পরিক সহযোগিতা, উদ্ভাবনী জ্ঞান ও প্রযুক্তি বিনিময় এবং জনকল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়নে একসঙ্গে কাজ করবে।

এর মাধ্যমে দেশে আধুনিক, সমন্বিত ও মানুষকেন্দ্রিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণ এবং স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html