ঢাকাSunday , 20 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

মক্কা চুক্তির আওতায় সৌদির সামরিক চাহিদা পূরণে প্রস্তুত তুরস্ক


September 20, 2026 9:20 am
Link Copied!


হুথিদের চলমান হামলার কারণে সৌদি আরবের সামরিক সরঞ্জাম ও প্রযুক্তিগত সহায়তার প্রয়োজন হতে পারে বলে মন্তব্য করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদির এসব চাহিদা পূরণে তুরস্ক প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি। এনটিভির বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

শনিবার তুরস্কের সম্প্রচারমাধ্যম এনটিভিকে দেওয়া সাক্ষাৎকারে ফিদান বলেন, সৌদি আরবের ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বের ওপর গুরুতর হামলা হচ্ছে। প্রতিরক্ষা চুক্তির আওতায় তিন দেশের মধ্যে জোটগত সহযোগিতার বিষয় রয়েছে। সামরিক ও বিশেষ করে প্রযুক্তিগত কিছু প্রয়োজন হলে তা পূরণে তুরস্কের কোনও আপত্তি নেই।

সাম্প্রতি তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তান মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি নামে এই চুক্তি সই করে। এতে বলা হয়েছে, তিন দেশের যেকোনও একটির ওপর সশস্ত্র হামলা হলে সেটিকে তিন দেশের সবার ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে।

ফিদান বলেন, সৌদি আরবকে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধে জড়িয়ে পড়তে বাধ্য করা মেনে নেওয়া যায় না। সৌদি আরবও এই সংঘাতে যোগ দিতে চায় না। যুদ্ধ বন্ধে বিভিন্ন পক্ষের কাছে নতুন কিছু প্রস্তাব দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

এদিকে পাকিস্তান জানিয়েছে, হুথিদের হামলার জবাবে মক্কা চুক্তির আওতায় সামরিক পদক্ষেপ নিয়ে ইসলামাবাদে কোনও আলোচনা হয়নি। তবে সময় এলে পাকিস্তান পদক্ষেপ নেবে বলে জানিয়েছে দেশটি। হুথিদের হামলার নিন্দা জানিয়ে তুরস্ক তা অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছে।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html