ঢাকাSaturday , 19 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনের দ্বিতীয় দিনে সাইবার হামলা


September 19, 2026 8:50 pm
Link Copied!


রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনের দ্বিতীয় দিনে দেশজুড়ে ভোটিং সিস্টেম ও যোগাযোগব্যবস্থায় হামলার খবর জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। শনিবার এ হামলার কথা জানানো হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

শুক্রবার থেকে রবিবার অনুষ্ঠেয় এই নির্বাচনে ইউক্রেন যুদ্ধের প্রতি জনগণের সমর্থন যাচাইয়ের বিষয়টিকেও গুরুত্ব দিচ্ছে মস্কো। ২০২২ সালে ইউক্রেনে পূর্ণমাত্রার যুদ্ধ শুরুর পর এটিই প্রথম নির্বাচন। এতে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দল ইউনাইটেড রাশিয়ার আধিপত্য ধরে রাখার সম্ভাবনা রয়েছে।

কর্তৃপক্ষ জানায়, শনিবার রাতে মস্কোর অনলাইন ভোটিং ব্যবস্থায় বড় ধরনের হামলা চালানো হয়। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। কেন্দ্রীয় নির্বাচন কমিশনের (সিইসি) প্রধান এলা পামফিলোভা বলেন, হামলা অব্যাহত থাকলেও সবগুলোই সফলভাবে প্রতিহত করা হচ্ছে।

রাশিয়ার ডিজিটাল মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির সুদূর পূর্বাঞ্চলে যোগাযোগ লাইনে নাশকতার একটি চেষ্টা শনাক্ত করা হয়েছিল। তবে সেটিও প্রতিহত করা হয়েছে এবং যোগাযোগব্যবস্থা পুনরায় সচল হয়েছে। এর আগে প্রেসিডেন্ট পুতিন অভিযোগ করেছিলেন, ইউক্রেন নির্বাচন প্রক্রিয়ায় হস্তক্ষেপের চেষ্টা করছে। তবে এ অভিযোগের পক্ষে কোনও প্রমাণ দেননি তিনি।

সিইসির তথ্য অনুযায়ী, শনিবার স্থানীয় সময় দুপুর ২টা পর্যন্ত দেশজুড়ে ভোট পড়েছে ৩২ দশমিক ৫৮ শতাংশ। এদিকে মলদোভার বিচ্ছিন্নতাবাদী ও রুশপন্থি অঞ্চল ট্রান্সনিস্ট্রিয়ায় রুশ নাগরিকদের জন্য ১৫টি ভোটকেন্দ্র খোলার পরিকল্পনা নিয়ে কূটনৈতিক বিরোধ দেখা দিয়েছে। মস্কোর দাবি, অঞ্চলটির প্রায় ২ লাখ ২০ হাজার বাসিন্দার রুশ পাসপোর্ট রয়েছে এবং তাদের ভোট দেওয়ার অধিকার রয়েছে।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html