ঢাকাSaturday , 12 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ইরানের জন্য শতকোটি ডলার ছাড় দিচ্ছে আমিরাত

UttorbongoBD
June 13, 2026 4:25 pm
Link Copied!


ইরানের জন্য শতকোটি ডলার ছাড়ে সম্মত হয়েছে সংযুক্ত আরব আমিরাত। বিষয়টি সম্পর্কে অবগত চারটি সূত্র এ তথ্য জানিয়েছে। যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যকার যুদ্ধের সময় আমিরাতে ধারাবাহিক ইরানি হামলার পর উত্তেজনা কমানোর কৌশল হিসেবে আবুধাবি এই পদক্ষেপ নিয়েছে বলে দাবি করা হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। 

বিষয়টি আগে প্রকাশ্যে আসেনি। একই সময়ে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে যুদ্ধ অবসান নিয়ে চলমান আলোচনাও চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। কূটনৈতিক সূত্রগুলোর মতে, ওই আলোচনায় মার্কিন নিষেধাজ্ঞার কারণে বিদেশি ব্যাংকগুলোতে আটকে থাকা ইরানের ১০ হাজার কোটি ডলারের তেলের রাজস্ব ছাড়ের বিষয়টিও অন্তর্ভুক্ত থাকতে পারে।

আঞ্চলিক দুটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাত মোট ১০ বিলিয়ন বা ১ হাজার কোটি ডলার ছেড়ে দিতে সম্মত হয়েছে, যার মধ্যে ৩ বিলিয়ন ডলার ইতোমধ্যেই হস্তান্তর করা হয়েছে। তবে এই চুক্তির বিষয়ে অবগত অন্য দুটি সূত্র জানিয়েছে, মোট অর্থের পরিমাণ ২০ বিলিয়ন ডলার। সংযুক্ত আরব আমিরাতের ওপর ইরানি হামলা বন্ধের বিনিময়ে এই অর্থায়নের বিষয়ে চুক্তি হয়েছে।

তবে এই অর্থ আমিরাতের নিজস্ব তহবিল থেকে দেওয়া হচ্ছে, নাকি দেশটির ব্যাংকিং ব্যবস্থায় দীর্ঘদিন ধরে আটকে থাকা ইরানি অর্থ থেকে আসছে, তা নিশ্চিত করতে পারেনি রয়টার্স।

শনিবার ভোরে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ৩ বিলিয়ন ডলার হস্তান্তর সংক্রান্ত দাবিসহ এই অর্থ ছাড়ের খবরটি সম্পূর্ণ অস্বীকার করেছে। বিবৃতিতে বলা হয়েছে, এই অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। সংযুক্ত আরব আমিরাতের মাধ্যমে ইরানের কোনও জব্দকৃত তহবিল অবমুক্ত, স্থানান্তর বা সহজতর করা হয়নি।

এর আগে রয়টার্সের প্রশ্নের জবাবে এক আমিরাতি কর্মকর্তা বলেন, তার দেশ উত্তেজনা কমানো এবং শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করছে। তিনি বলেন, আঞ্চলিক উত্তেজনা কমানো এবং দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠাই আমিরাতের পররাষ্ট্রনীতির মূল লক্ষ্য। সংঘাতের প্রভাব থেকে অঞ্চলের জনগণকে রক্ষায় যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন উদ্যোগকে ইউএই সমর্থন করে।

এদিকে হোয়াইট হাউস তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনও মন্তব্য করেনি। ওয়াশিংটনে শুক্রবার মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চুক্তি স্বাক্ষর বা বৈঠকে অংশ নেওয়ার বিনিময়ে ইরানকে অর্থ দেওয়া হবে না। তবে সম্ভাব্য চুক্তির কাঠামো এমনভাবে তৈরি করা হচ্ছে, যাতে ইরান নিজ দায়িত্ব পালন করলে অর্থনৈতিক সুবিধা পেতে পারে।

রয়টার্সের মন্তব্যের অনুরোধে ইরানও তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া জানায়নি।

উল্লেখ্য গত এক মাসে আমিরাতে নতুন কোনও ইরানি হামলার খবর পাওয়া যায়নি। তবে একই সময়ে কুয়েত ও বাহরাইনের দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন তাক করে রেখেছে ইরান। আমিরাতে ইরানের সর্বশেষ সরাসরি হামলার ঘটনা ছিল ৪ মে, যখন ওমান উপসাগরসংলগ্ন ফুজাইরাহ বন্দরে হামলা চালানো হয়।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html