ঢাকাWednesday , 29 July 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

জিয়ার সমাধিতে যুবদলের নবগঠিত কমিটির শ্রদ্ধা নিবেদন

UttorbongoBD
June 13, 2026 5:55 pm
Link Copied!


প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে জাতীয়তাবাদী যুবদল। নবগঠিত কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটির প্রথম কর্মসূচির অংশ হিসেবে তারা এই শ্রদ্ধা নিবেদন করে।

রাজধানীর জিয়া উদ্যানে শনিবার (১৩ জুন) বেলা সোয়া ১১টার দিকে এই শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন।

এর আগে সকাল থেকেই জিয়া উদ্যান ও আশপাশের এলাকায় যুবদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের ব্যাপক সমাগম ঘটে। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণসহ দেশের বিভিন্ন জেলা, মহানগর ও ইউনিটের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা নিয়ে কর্মসূচিতে অংশ নেন। স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

শ্রদ্ধা নিবেদন শেষে জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

এতে যুবদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও ঢাকা মহানগর ও বিভিন্ন জেলা ইউনিটের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।

যুবদল কেন্দ্রীয় কমিটির যোগাযোগ বিষয়ক সম্পাদক সাজিদ হাসান বাবু বলেন, নবগঠিত পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটির প্রথম কর্মসূচিতে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সংগঠনের ঐক্য ও শক্তির বহিঃপ্রকাশ। জিয়ার আদর্শ এবং খালেদা জিয়ার নেতৃত্বের চেতনা ধারণ করে যুবদল গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের স্বার্থ রক্ষায় কাজ করে যাবে।





Source link

×

FIFA World Cup Live

FIFA World Cup সরাসরি দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html