ঢাকাWednesday , 28 October 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

হামের দাপট থামছেই না, একদিনে আরও ৬ মৃত্যু

UttorbongoBD
October 6, 2026 5:35 pm
Link Copied!


গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৯৩ জন। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি।

স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, সোমবার (৫ অক্টোবর) সকাল ৮টা থেকে মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। এ সময়ে সন্দেহজনক হাম আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ২৯১ জন এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১০২ জনের।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে মঙ্গলবার পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৩২ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ১০২ শিশু। এ নিয়ে হাম ও হামের উপসর্গে শিশুমৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৩৪ জনে।

১৫ মার্চ থেকে মঙ্গলবার পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগী হিসেবে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৭৬ হাজার ৫১৬ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ৬৯ হাজার ২৯০ জন।

এ সময়ে দেশে মোট ১ লাখ ৯৯ হাজার ১৩ জনের হামের উপসর্গ দেখা দিয়েছে। এর মধ্যে ২১ হাজার ৯১০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html