ঢাকাWednesday , 28 October 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

পদত্যাগের ‘চূড়ান্ত ঘোষণা’ দিতে সংবাদ সম্মেলন ডেকেছেন ইশরাক


October 19, 2026 9:15 am
Link Copied!


আজ দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেওয়ার কথা জানিয়েছেন সংশ্লিষ্ট প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। একই দিনে আয়োজিত সাংবাদিকদের সঙ্গে এক মুখোমুখি অনুষ্ঠানে তিনি এই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবেন বলে এক ফেসবুক পোস্টে বিষয়টি স্পষ্ট করেছেন। 

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ওই পোস্টে তিনি বলেন, ‘আজ দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবো এবং সাংবাদিকদের মুখোমুখি হবো, ইনশাআল্লাহ।’ 

ফেসবুকে বিভিন্ন প্রতিক্রিয়া ব্যক্ত করে তিনি আরও লেখেন, ‘ফেসবুকে কিছু সুশীল মানুষকে উল্লাসসূচক লেখালেখি করতে দেখলাম। আশা করি, ভবিষ্যতে কখনও আন্দোলন-সংগ্রামের প্রয়োজন হলে তারা জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে বিদেশ থেকে দেশে এসে সেই আন্দোলনে যোগ দেবেন।’ 

ভবিষ্যৎ পথচলা ও প্রতিশ্রুতির বিষয়ে ইঙ্গিত দিয়ে তিনি উল্লেখ করেন, ‘এবার সংসদ সদস্য বা প্রতিমন্ত্রী হিসেবে নয়, একজন বিএনপি কর্মী হিসেবে মাদকের বিরুদ্ধে শতগুণ বেশি উদ্দীপনা নিয়ে কাজ করবো, ইনশাআল্লাহ। পরিচ্ছন্নতা কর্মসূচি আরও জোরদার হবে।’ 

পাশাপাশি তিনি দেশব্যাপী প্রজন্ম দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন জেলা সফরের পরিকল্পনা ব্যক্ত করেন এবং ‘মন্ত্রী নয়, মাদক নির্মূল!’ স্লোগান দিয়ে মাদকের বিরুদ্ধে তার লড়াই অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html