ঢাকাWednesday , 28 October 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষকের রক্তাক্ত ছবি পাঠিয়ে টাকা দাবি, পরে আবাসিক হোটেল থেকে লাশ উদ্ধার


October 21, 2026 8:35 am
Link Copied!


শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা সদরের একটি আবাসিক হোটেল থেকে থেকে একব স্কুলশিক্ষকের লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম আবুল বাশার। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর ১টার দিকে ভেদরগঞ্জ থানা-সংলগ্ন ঢাকা আবাসিক হোটেল থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনার পর থেকে হোটেলটির ম্যানেজার মামুন পলাতক রয়েছেন।

নিহতের পরিবারের সদস্যরা জানিয়েছেন, অপহরণের পর পরিবারের কাছে টাকা দাবি করা হয়েছিল। এ ঘটনায় তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে তারা মনে করছেন।

নিহত আবুল বাশার গাজীপুর মহানগরের খোলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। গাজীপুরের কালিয়াকৈর থানার দেউলিয়াবাড়ি এলাকায় তার বাড়ি। 

পরিবারের সদস্যরা জানান, আবুল বাশারের পূর্বপুরুষদের বসতি শরীয়তপুরের নড়িয়া উপজেলার চেয়ারম্যান বাজার এলাকায়। ছুটিতে মাঝেমধ্যে সেখানে বেড়াতে আসতেন তিনি। এরই ধারাবাহিকতায় গত রবিবার সকালে শরীয়তপুরের উদ্দেশে রওনা হন আবুল বাশার। রবিবার রাত ৮টা ৪০ মিনিটে স্ত্রীর সঙ্গে তার সর্বশেষ কথা হয়। তখন তিনি স্ত্রীকে জানান, নাঈম নামের এক বন্ধুর বাসায় রাতের খাবার খাচ্ছেন এবং সেখানেই থাকবেন। এর পর থেকে তার সঙ্গে আর যোগাযোগ করতে পারেননি পরিবারের সদস্যরা। 

এর পরের দিন বেলা তিনটার দিকে আবুল বাশারের হোয়াটসঅ্যাপ নম্বর থেকে তার স্ত্রীর মোবাইল ফোনে কল আসে। ফোনে অপর প্রান্ত থেকে একজন বলেন, আবুল বাশার আহত হয়েছেন এবং তার চিকিৎসার জন্য দুই হাজার টাকা প্রয়োজন। টাকা পাঠানোর নম্বর চাইলে ওই ব্যক্তি কোনও নম্বর দেননি। কিছুক্ষণ পর আবুল বাশারের রক্তাক্ত একটি ছবি পাঠিয়ে ২০ হাজার টাকা দাবি করা হয় বলে জানায় পরিবার।

পরিবার বিষয়টি গাজীপুরের কালিয়াকৈর থানায় জানায়। পুলিশ মোবাইল ফোনটির অবস্থান শনাক্ত করে জানতে পারে, আবুল বাশার শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার পদ্মা ডায়াগনস্টিক সেন্টারের আশপাশে রয়েছেন। পরে রাতে পরিবারের সদস্যরা শরীয়তপুরে এসে ভেদরগঞ্জ থানা-পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। পুলিশ তাদের সহযোগিতায় মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে ঢাকা আবাসিক হোটেল থেকে আবুল বাশারের মরদেহ উদ্ধার করে।

শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) সামছুল আরেফিন সংবাদ মাধ্যমকে বলেন, আবাসিক হোটেল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মরদেহে দৃশ্যমান আঘাতের চিহ্ন নেই। তবে নাকে-মুখে রক্ত আছে এবং ছুরিকাঘাত বা শ্বাসরোধ—এ রকম কোনও বিষয় মনে হচ্ছে না। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে বিস্তারিত জানানো যাবে। 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html