ঢাকাWednesday , 28 October 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

শুরুতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে কারা


October 21, 2026 5:40 pm
Link Copied!


ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের বাঁচা মরার ম্যাচে টস জিতেছে বাংলাদেশ। শুরুতে আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তাওহীদ হৃদয়। 

সিরিজের ফাইনালে জায়গা পেতে আজ শুধু জয়ই যথেষ্ট নয় টাইগারদের। মেলাতে হবে সমীকরণ। যেহেতু আগে ব্যাট করতে হচ্ছে তাই ২৩৫ বা তার কম রান করলে আফগানিস্তানকে অন্তত ৪১ রানে হারাতে হবে। আর ২৩৬ বা তার বেশি রান করতে পারলে ৪০ রানের জয়ই যথেষ্ট হবে। এক্ষেত্রে টুর্নামেন্টে মোট রান করার হারে জিম্বাবুয়েকে পেছনে ফেলার সুযোগ থাকবে বাংলাদেশের।

একাদশে আজ তিন পরিবর্তন এনেছে বাংলাদেশ। রিশাদ হোসেন বাদ পড়েছেন। জায়গা হয়নি মোসাদ্দেক ও সোহানেরও। ফিরেছেন মেহেদী হাসান মিরাজ ও পারভেজ হোসেন ইমন। এছাড়া আজকের ম্যাচ দিয়েই ওয়ানডে অভিষেক হয়েছে অফস্পিনার আলিস আল ইসলামের। 

আফগান দলেও পরিবর্তন এসেছে দুটি। বাদ পড়েছেন ফজল হক ও জিয়াউর। তাদের জায়গায় এসেছেন ইয়ামিন ও বিলাল। 

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, পারভেজ হোসেন ইমন (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, আলিস আল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

আফগানিস্তান একাদশ: রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), ইব্রাহিম জাদরান, সেদিকউল্লাহ অটল, রহমত শাহ (অধিনায়ক), হাশমতউল্লাহ শহীদী, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, রশিদ খান, এএম গজনফর, ইয়ামিন আহমদজাই ও বিলাল সামি।

 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html