ঢাকাWednesday , 28 October 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ খেলতে বাকুতে বাংলাদেশ


October 22, 2026 11:50 am
Link Copied!


ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে অংশ নিতে আজারবাইজানে পৌঁছেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ ফুটবল দল। বুধবার (২২ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ১১টায় দেশটির রাজধানী বাকুতে পৌঁছায় লাল-সবুজ যুবারা।

বাকুর অ্যাথলেটস ভিলেজে অবস্থান করছে দলটি। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জানিয়েছে, দলের সব খেলোয়াড় ও কর্মকর্তা সুস্থ আছেন। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত প্রথম অনুশীলন করার কথা রয়েছে বাংলাদেশের। 

ফিফার উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত এই আসরে অংশ নিচ্ছে ১৯১টি দেশ। আটজনের দলের এই বিশেষ প্রতিযোগিতায় ৬৮ মিটার দৈর্ঘ্য ও ৪৮ মিটার প্রস্থের মাঠে হবে ম্যাচ। প্রতিটি ম্যাচ হবে ২০ মিনিটের দুই অর্ধে।

গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ওয়েলস, পর্তুগাল, ইন্দোনেশিয়া, ফিজি ও বুরুন্ডি। আগামী ২৪ অক্টোবর ওয়েলসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে লাল-সবুজের প্রতিনিধিরা। এরপর ২৫ ও ২৬ অক্টোবর এক দিনে দুটি করে ম্যাচ খেলতে হবে তাদের।

বাকুর হোভসান কম্পিটিশন কমপ্লেক্স এবং বাকু ক্রিস্টাল হলে এই ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের ম্যাচগুলো হবে। টুর্নামেন্ট শেষে আগামী ৩ নভেম্বর সকালে দেশে ফেরার কথা দলের। 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html