ঢাকাWednesday , 28 October 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

এবার ময়ূখের কণ্ঠে উল্টো সুর, প্রশংসায় ভাসালেন বাংলাদেশকে


October 22, 2026 1:35 pm
Link Copied!


বাংলাদেশের দুর্গাপূজার আয়োজন দেখে মুগ্ধ হয়েছেন ভারতের সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ। বাংলাদেশে এবারের দুর্গাপূজা চমকে দেওয়ার মতো অনুষ্ঠিত হয়েছে উল্লেখ করে ওপার বাংলার এই সাংবাদিক ভূয়সী প্রশংসা করে বলেন, ‘সাবাশ বাংলাদেশ!’ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বার্তায় বাংলাদেশের পূজার নানান দিকের অভিজ্ঞতা তুলে ধরে চট্টগ্রামের পূজার মণ্ডপগুলোর জন্য বিশেষ সম্মাননারও দাবি জানান তিনি।

ময়ূখ রঞ্জন ঘোষ লেখেন, চলতি বছরের পূজায় তাকে সবচেয়ে বেশি চমকে দিয়েছে চট্টগ্রাম। কলকাতার সমস্ত পুরস্কার আয়োজকদের উদ্দেশ্যে তিনি বলেন, কলকাতার সমস্ত পুরস্কার আয়োজকদের একটা করে পুরস্কার রাখা উচিত চট্টগ্রামের পুজো গুলোর জন্য। যদি সম্ভব হয় কুরিয়ার করে এই পুজো গুলোকে সম্মান জানান। ওরা আনন্দিত হবে।

পছন্দের তালিকার কথা উল্লেখ করে তিনি জানান, চট্টগ্রামের পূজাগুলোর মধ্যে তার চোখে সমানভাবে এক নম্বরে থাকবে কোতোয়ালীর ‘ষোড়শীকুঞ্জ সার্বজনীন পূজো উদযাপন পরিষদ’ এবং ‘উত্তর কাট্টলী, তালুকদার বাড়ী (বাণী মন্দির) প্রাঙ্গণ’। এর পরপরই থাকবে ‘খলিফাপট্টি’ ও ‘ব্রজধাম স্মৃতি সংসদ’ এবং অন্যান্য মণ্ডপগুলো। তিনি আরও বলেন, যে পূজাগুলো দেখা মিস হয়েছে, সেগুলোর কথা জানালে আগামীবার তিনি আগে থেকেই সেগুলোর প্রচার করবেন।

চলতি বছর ডিজিটাল মাধ্যমে বাংলাদেশের অনেক প্রতিমা দেখেছেন জানিয়ে তিনি লেখেন, ‘কোনও এক বছর পায়ে হেঁটে প্যান্ডেল ঘুরবো। ওখানে ফুচকা পাওয়া যায়? তাহলে ফুচকা খাব। ক্লান্ত হলে মশলা কোলা। আর কী কী খাওয়া যায়?’

অন্যান্য জেলার পূজার আবহ তুলে ধরে ময়ূখ রঞ্জন জানান, ময়মনসিংহের দুর্গাবাড়ি রোডের সিঁদুরখেলার মিছিল দেখে তার নিজেরই সেখানে চলে যেতে ইচ্ছে করছিল। তিনি উল্লেখ করেন, চিত্রনায়ক দেবের ‘ভজগৌরাঙ্গের নাম রে’ গানের তালে গোটা সনাতনী সমাজ নাচছিল, যা ছিল দারুণ। আগামীবার সরাসরি সুপারস্টার দেবের পাশাপাশি শাকিব খানকে রাখার চেষ্টা করার পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘তা হলে বেশ জমে যাবে’।

এছাড়া কুমিল্লার রথের উৎসবকে অভূতপূর্ব হিসেবে বর্ণনা করলেও সেখানে এবং সিলেটে থিমের পূজা চোখে পড়েনি বলে জানান তিনি। এগুলো মিস হয়ে থাকলে তাকে ট্যাগ করার অনুরোধ জানান। পাশাপাশি কুমিল্লার বরুড়া উপজেলায় দীর্ঘদিন পর আবার নতুন করে মায়ের পূজা শুরু হওয়াকে খুশির খবর হিসেবে উল্লেখ করেন তিনি, যেখানে একসময় দারুণ পূজা হতো।

সর্বশেষে নিজের শিকড় ও অস্তিত্ব ধরে রাখার আহ্বান জানিয়ে তিনি বার্তা দেন, ‘জমি ছেড়ো না। নিজের শিকড় বদলাতে দিয়ো না! ব্যাস এটুকুই!’





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html