ঢাকাWednesday , 28 October 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

শ্বশুরের মৃত্যুর পর কাঁদতে কাঁদতে মারা গেলেন পুত্রবধূ


October 26, 2026 12:25 pm
Link Copied!


নোয়াখালীর সুবর্ণচরে শ্বশুরের মৃত্যুর সাড়ে ১০ ঘণ্টার ব্যবধানে মারা গেছেন পুত্রবধূ। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, শ্বশুরের মৃত্যুর পর কাঁদতে কাঁদতে জ্ঞান হারান পুত্রবধূ। পরে রবিবার (২৫ অক্টোবর) সকালে তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মারা যাওয়া দুজন হলেন মফিজুর রহমান (৭০) ও তার পুত্রবধূ রাহিনা আক্তার (৩২)। মফিজুর রহমান সুবর্ণচর উপজেলার চর আমানউল্যাহ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নয়াপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন। পেশায় কৃষক মফিজুরের মেজ ছেলে আলমগীর হোসেনের স্ত্রী ছিলেন রাহিনা।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য কামাল উদ্দিন জানান, মফিজুর রহমান পরিবারের সবার প্রতি স্নেহশীল ছিলেন। বিশেষ করে পুত্রবধূ রাহিনাকে তিনি ও তার স্ত্রী নিজের সন্তানের মতো স্নেহ করতেন। রাহিনাও শ্বশুরকে নিজের বাবার মতো ভালোবাসতেন।

কামাল উদ্দিন বলেন, শনিবার রাত ১১টার দিকে মফিজুর রহমান মারা যান। তার মৃত্যুর খবর শুনে রাহিনা কান্নায় ভেঙে পড়েন। আহাজারি করতে করতে রবিবার ভোরের দিকে তিনি জ্ঞান হারান। পরে পল্লিচিকিৎসক ডেকে তাকে চিকিৎসা দেওয়া হয়। এর মধ্যেই সকাল সাড়ে ৯টার দিকে রাহিনার মৃত্যু হয়।

ইউপি সদস্য কামাল উদ্দিন আরও জানান, রবিবার বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয় আজিজিয়া কচ্ছপ মার্কেট জামে মসজিদ মাঠে মফিজুর রহমানের জানাজা অনুষ্ঠিত হয়। সন্ধ্যার পর একই স্থানে রাহিনার জানাজা হয়। শ্বশুরের মৃত্যুর পর পুত্রবধূরও মৃত্যুর ঘটনায় এলাকার মানুষ শোকাহত।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html