ঢাকাWednesday , 28 October 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

১৬ ডিসেম্বর আইপিএলের নিলাম, ভেন্যু গোয়া


October 26, 2026 8:10 pm
Link Copied!


নতুন মৌসুমের দল গোছানোর প্রস্তুতি শুরু করে দিয়েছে আইপিএল। আগামী ১৬ ডিসেম্বর গোয়ায় বসবে ২০২৭ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মিনি নিলাম। এক দিনের এই নিলাম অনুষ্ঠিত হবে ভারত ও শ্রীলঙ্কার মধ্যকার দ্বিতীয় ওয়ানডের দিনেই। ম্যাচটি হওয়ার কথা বেঙ্গালুরুতে।

নিলামের প্রায় এক মাস আগে, ১৫ নভেম্বর ক্রিকেটার ধরে রাখার (রিটেনশন) সময়সীমা নির্ধারণ করেছে আইপিএল কর্তৃপক্ষ। ফ্র্যাঞ্চাইজিগুলোকে সম্প্রতি এ বিষয়ে জানানো হয়েছে। রিটেনশনের পর নিবন্ধিত ক্রিকেটারদের তালিকা পাঠানো হবে দলগুলোর কাছে। সেখান থেকে পছন্দের ক্রিকেটারদের বাছাই করবে ফ্র্যাঞ্চাইজিগুলো। 

২০২৭ সালের আইপিএল কবে শুরু হবে, তা এখনো চূড়ান্ত করেনি কর্তৃপক্ষ। তবে ২০২৪ সালে পরবর্তী তিন মৌসুমের সূচির সম্ভাব্য সময়সীমা ঘোষণার সময় ২০২৭ সালের আসরের জন্য ১৪ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছিল। এ বছরের সেপ্টেম্বরে বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভার পর বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়া ইঙ্গিত দিয়েছিলেন, টুর্নামেন্টটি মার্চের শেষ দিকে শুরু হতে পারে।

আইপিএলের বর্তমান চক্রে এটিই শেষ মিনি নিলাম। ২০২৮ সালের আসরের আগে অনুষ্ঠিত হবে মেগা নিলাম। সেই নিলামের মধ্য দিয়ে আইপিএলের পরবর্তী সম্প্রচারস্বত্বের নতুন চক্রও শুরু হবে। যদিও এ বিষয়ে এখনো দরপত্র আহ্বান করেনি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html