ঢাকাTuesday , 27 October 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ট্রাম্প প্রশাসনের আবেদন নাকচ করলো আপিল আদালত


October 27, 2026 10:20 am
Link Copied!


ক্যালিফোর্নিয়ায় এ নির্বাচনী চক্রে নির্দিষ্ট কিছু ডাকযোগে পাঠানো মেইল-ইন ব্যালট গণনা ঠেকাতে চাওয়া প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রশাসনের আবেদন নাকচ করেছে যুক্তরাষ্ট্রের একটি আপিল আদালত। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

সোমবারের রায়ে ৯ম সার্কিট আপিল আদালত ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে প্রায় ২০ হাজার ডাকযোগে পাঠানো ব্যালট আলাদা করে রাখার জন্য সরকারের করা অনুরোধ প্রত্যাখ্যান করেছে। ট্রাম্প প্রশাসনের দাবি, ওই ব্যালটগুলো পাঠানো হয়েছে এমন ব্যক্তিদের কাছে, যারা সম্ভবত অ-নাগরিক। তবে তালিকাটি কীভাবে তৈরি করা হয়েছে এবং তালিকাভুক্ত ভোটারদের নাগরিকত্বের অবস্থার কারণে অযোগ্য বলে কীভাবে নির্ধারণ করা হয়েছে, তা প্রশাসন প্রকাশ্যে জানায়নি।

দুই-একের ব্যবধানে দেওয়া রায়ে আপিল আদালত বলেছে, নিম্ন আদালতকে মামলা পর্যালোচনার জন্য ট্রাম্প প্রশাসন যথেষ্ট সময় দেয়নি। তাই ক্যালিফোর্নিয়ার ব্যালট গণনা থামাতে অস্বীকৃতি জানিয়েছে আদালত। রায়ে আদালতের সংখ্যাগরিষ্ঠ বিচারকেরা এ কথাও জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী নির্বাচন পরিচালনা রাজ্যের দায়িত্ব।

বিচারপতি গ্যাব্রিয়েল সানচেজ তার মতামতে লেখেন, ট্রাম্প প্রশাসন ফেডারেল আদালতকে এমন এক বিষয়ে রাজ্যের আইনসভাকে নির্দেশ দিতে বলছে, যা সম্পূর্ণভাবে রাজ্যের ঐতিহ্যগত এখতিয়ারের মধ্যে পড়ে। তিনি সতর্ক করে বলেন, ট্রাম্প প্রশাসনের আবেদন মঞ্জুর করা হলে তা ভোটার ও নির্বাচন কর্মকর্তার জন্য বিশৃঙ্খলা ও বিভ্রান্তিকে আমন্ত্রণ জানানোর শামিল হতো।

৩ নভেম্বরের ভোটের তিন সপ্তাহেরও কম সময় আগে, ১৫ অক্টোবর ক্যালিফোর্নিয়ার বিরুদ্ধে মামলা করে ট্রাম্প প্রশাসন। ক্যালিফোর্নিয়া ডেমোক্রেটিক দল-শাসিত রাজ্য। রিপাবলিকান নেতা ট্রাম্প বারবার ভিত্তিহীন দাবি করেছেন, রাজ্যটির নির্বাচনে প্রতারণার প্রবণতা রয়েছে।

মামলাটি এখন নিম্ন আদালতে বিচারাধীন, মঙ্গলবার সেখানে শুনানির দিন ধার্য আছে। তবে নির্বাচনের তারিখ ঘনিয়ে আসার কথা উল্লেখ করে আপিল আদালতের কাছে দ্রুত সিদ্ধান্ত চেয়েছিল ট্রাম্প প্রশাসন।

গত ২০ অক্টোবর আদালতে জমা দেওয়া নথিতে ক্যালিফোর্নিয়ার সেক্রেটারি অব স্টেট শার্লি ওয়েবারের আইনজীবীরা বলেন, সবচেয়ে ভালোভাবে দেখলেও এ মামলা একটি দায়িত্বজ্ঞানহীন রাজনৈতিক স্টান্ট। আর সবচেয়ে খারাপভাবে দেখলে, এটি এবারের নির্বাচনে হাজার হাজার ক্যালিফোর্নিয়াবাসীকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার হুমকি তৈরি করছে।

ট্রাম্পের বিচার বিভাগ ভোটার তালিকায় সম্পূর্ণ প্রবেশাধিকার চেয়ে ৩০টি রাজ্য ও ওয়াশিংটন ডিসির বিরুদ্ধে মামলা করেছে। এসব তালিকায় সংবেদনশীল ব্যক্তিগত তথ্য রয়েছে। বিভাগটির যুক্তি, কথিত ভোটজালিয়াতি ঠেকাতে এ ধরনের তথ্য প্রকাশ করা প্রয়োজন।

তবে এর মধ্যে ২৬টি মামলায় এ পর্যন্ত হেরেছে বিভাগটি। প্রতিপক্ষ সফলভাবে যুক্তি দিয়েছে, এ ধরনের পদক্ষেপ ভোটারদের ভয় দেখিয়ে দূরে সরিয়ে দিতে পারে এবং রাজ্যের নির্বাচন পরিচালনায় হস্তক্ষেপ করতে পারে। ৩০টি মামলার একটিতেও এখনও জিততে পারেনি ট্রাম্প প্রশাসন।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html