ঢাকাTuesday , 27 October 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

মাও সেতুংকে নিয়ে রসিকতা, বন্ধ লা লিগার সম্প্রচার


October 27, 2026 7:40 pm
Link Copied!


মাঠের বাইরের এক মন্তব্যে এবার বড় বিতর্কে জড়ালেন কিলিয়ান এমবাপ্পে। ফরাসি এই তারকার মুখে সাবেক চীনা নেতা মাও সে তুংয়ের ব্যঙ্গাত্মক ছবির প্রসঙ্গ আসতেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে চীন। এর জেরে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি স্প্যানিশ লা লিগার খেলা সম্প্রচার বন্ধ করেছে। একই সঙ্গে এমবাপ্পে সংশ্লিষ্ট ম্যাচও সম্প্রচার থেকে বাদ দেওয়া হয়েছে।

স্প্যানিশ সংবাদ সংস্থা ইএফই মঙ্গলবার জানিয়েছে, ইতোমধ্যে কার্যকর হয়েছে এই সিদ্ধান্ত। এর আগে এমবাপ্পেকে নিয়ে বিজ্ঞাপন ও ভিডিও ক্লিপ প্রচার বন্ধ করে দেয় চীনের সম্প্রচারমাধ্যমগুলো। ফরাসি তারকাকে ঘিরে বিতর্কের পর নেওয়া বৃহত্তর পদক্ষেপেরই অংশ এই সম্প্রচার নিষেধাজ্ঞা।

চীনের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে, ‘চীনা জনগণের অনুভূতিতে আঘাত করে’ এমন কথা ও আচরণ সমাজের সব মহল থেকে প্রত্যাখ্যানের মুখে পড়বে।

একই সময়ে চীনের কয়েকটি প্রতিষ্ঠান এমবাপ্পের সঙ্গে বাণিজ্যিক চুক্তি বাতিলের ঘোষণা দিয়েছে। তাদের মতে, ফরাসি তারকার আচরণ চীনা জনগণের অনুভূতিতে আঘাত করেছে।

বিতর্কের প্রভাব পড়েছে দেশটির ক্রীড়াবিষয়ক ওয়েবসাইট দংছিউদিতেও। ২০২৬ সালের ব্যালন ডি’অর র‌্যাঙ্কিংয়ে এমবাপ্পের নামের জায়গায় তারা লিখেছে, ‘এই ব্যক্তি নেই’ বা ‘এই ব্যক্তিকে খুঁজে পাওয়া যায়নি’। তালিকায় ইংল্যান্ডের হ্যারি কেইন প্রথম, এমবাপ্পে দ্বিতীয় এবং স্পেনের লামিনে ইয়ামাল তৃতীয় হয়েছিলেন।

যে মন্তব্যে বিতর্কের সূত্রপাত

ইএফই-এর প্রতিবেদন অনুযায়ী, এক সাক্ষাৎকারে এমবাপ্পেকে তার সবচেয়ে পছন্দের ব্যঙ্গাত্মক ছবি সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল। জবাবে তিনি বলেন, ‘যে ছবিটি দেখে আমি সবচেয়ে বেশি হেসেছি, সেটিতে চীনা এক স্বৈরশাসকের ছবির ওপর আমার মুখ বসানো ছবি। বন্ধুদের সঙ্গে আমি ছবিটি প্রায়ই ব্যবহার করি।’

তবে এমবাপ্পে সরাসরি কোনো চীনা নেতার নাম উল্লেখ করেননি। সাবেক চীনা নেতা মাও সে তুংয়ের ছবির ওপর এমবাপ্পের মুখ বসিয়ে তৈরি একটি ছবি সাম্প্রতিক মাসগুলোতে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। সেই ছবির প্রসঙ্গে তার মন্তব্য থেকেই বিতর্কের সূত্রপাত!

 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html