ঢাকাWednesday , 28 October 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

যুক্তরাষ্ট্রের সঙ্গে ডিজেল চুক্তি শুধুই বাণিজ্যিক: ল্যাভরভ


October 28, 2026 12:10 am
Link Copied!


যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার সাম্প্রতিক ডিজেল জ্বালানি চুক্তিকে রাজনীতি বা নিরাপত্তাসংশ্লিষ্ট শর্তহীন একটি নিছক বাণিজ্যিক সমঝোতা হিসেবে বর্ণনা করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। মঙ্গলবার মস্কোয় আফ্রিকান গণমাধ্যমের প্রধান সম্পাদকদের সঙ্গে এক বৈঠকে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন।

ল্যাভরভ এই চুক্তিকে নিজেদের দেশের অর্থনীতি ও বৈশ্বিক অর্থনীতি নিয়ে উদ্বিগ্ন নেতাদের একটি ব্যবহারিক দৃষ্টিভঙ্গি বলে অভিহিত করেন। তিনি জানান, ভূরাজনৈতিক উদ্দেশ্যের চেয়ে এতে নাগরিকদের স্বার্থকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে।

রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, এখানে কোনও শর্ত ছিল না।

ইউরোপীয় নেতাদের আলোচনার উদ্যোগ প্রসঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব এবং নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহরের মধ্যবর্তী ফোনালাপের বিষয়ে মন্তব্য করতে গিয়ে ল্যাভরভ বলেন, তিনি বিস্তারিত দেখেননি, তবে এতে নতুন কিছু নেই বলেই মনে করেন।

তিনি আরও বলেন, এটি কেবল আলোচনার প্রক্রিয়ায় নিজেদের অন্তর্ভুক্ত করার জন্য ইউরোপীয়দের একটি আকাঙ্ক্ষার প্রদর্শন, যদিও কী অবস্থান নিয়ে তারা এটি করতে চায় তা একটি বড় প্রশ্ন। আমরা এখনও ইউরোপের দৃষ্টিভঙ্গিতে কোনও পরিবর্তন দেখছি না।

আফ্রিকা প্রসঙ্গে পশ্চিমাদের কড়া সমালোচনা করে ল্যাভরভ অভিযোগ করেন, ফ্রান্সসহ বেশ কিছু পশ্চিমা দেশ সাহেল অঞ্চলে, বিশেষ করে মালি, নাইজার ও বুর্কিনা ফাসোতে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতায় ইউক্রেনীয় সামরিক কর্মীদের জড়িত করছে। তিনি দাবি করেন, প্যারিসসহ নির্দিষ্ট কিছু পশ্চিমা রাজধানী সন্ত্রাসী কার্যক্রম চালানোর জন্য ইউক্রেনীয় সামরিক কর্মীদের নিয়ে আসছে, এমন প্রমাণ বাড়ছে।

ল্যাভরভ জানান, সাহেল অঞ্চলের দেশগুলোকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা দিচ্ছে রাশিয়া এবং রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আফ্রিকা কোর সেখানে কাজ করছে।

সূত্র: আনাদোলু এজেন্সি





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html