ঢাকাWednesday , 28 October 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

বিশ্বকাপের আগে ওয়ানডেতে নতুন পরীক্ষা নিউজিল্যান্ডের


October 28, 2026 10:45 am
Link Copied!


ওয়ানডে ক্রিকেটে ব্যাটারদের দাপট কমিয়ে বোলারদের হাতে বাড়তি অস্ত্র তুলে দিতে নতুন পরীক্ষা চালাতে যাচ্ছে নিউজিল্যান্ড ক্রিকেট। আগামী ২৮ অক্টোবর শুরু হতে যাওয়া ২০২৬-২৭ মৌসুমের পুরুষদের ফোর্ড ট্রফির প্রথম পাঁচ রাউন্ডে প্রতি ইনিংসের ৫০ ওভারই একটি বল দিয়ে খেলা হবে। যার মূল লক্ষ্য, ইনিংসের শেষ দিকে বোলারদের রিভার্স সুইং আদায়ের সুযোগ বাড়ানো।

বর্তমান প্লেয়িং কন্ডিশন অনুযায়ী ৫০ ওভারের ইনিংসের শুরু থেকে ৩৪তম ওভার পর্যন্ত দুটি নতুন বল ব্যবহার করা হয়। ৩৪ ওভার শেষে বোলিং দল ওই দুটি বলের মধ্যে একটি বেছে নেয়। এরপর ৩৫ থেকে ৫০তম ওভার পর্যন্ত দুই প্রান্ত থেকেই ব্যবহার করা হয় সেই বল।

তবে নতুন পরীক্ষায় শুরু থেকে শেষ পর্যন্ত একটি বল দিয়েই ইনিংস চালানোর পরিকল্পনা করেছে এনজেডসি। এতে বল পুরোনো হওয়ার সঙ্গে সঙ্গে রিভার্স সুইং পাওয়ার সম্ভাবনা বাড়বে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে ইনিংসের শেষ দিকে বোলাররা যেন ব্যাটারদের চ্যালেঞ্জ জানাতে পারেন, সেটিই এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।

ফোর্ড ট্রফির মৌসুম এবার দুই ভাগে অনুষ্ঠিত হবে। প্রথম পাঁচ রাউন্ড চলবে নভেম্বর পর্যন্ত। এরপর আগামী বছরের ফেব্রুয়ারিতে হবে বাকি পাঁচ রাউন্ড ও ফাইনাল। প্রথম পাঁচ রাউন্ড শেষে পরীক্ষাটির ফলাফল পর্যালোচনা করবে নিউজিল্যান্ড ক্রিকেট। এরপর সিদ্ধান্ত হবে, দ্বিতীয় পর্বেও এক বলের নিয়ম থাকবে, নাকি আগের দুই বলের নিয়মে ফিরে যাওয়া হবে।

নিউজিল্যান্ডের ঘরোয়া দল সেন্ট্রাল স্ট্যাগসের ব্যাটার উইল ইয়াং নতুন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তার মতে, এক বলের নিয়ম খেলায় ও এই সংস্করণে আকর্ষণীয় নতুন মাত্রা যোগ করতে পারে, ‘আমার মনে হয় এটি খেলায় ও এই সংস্করণে বেশ আকর্ষণীয় একটি মাত্রা যোগ করবে। তাই এক বলের নিয়ম পরীক্ষামূলকভাবে চালু এবং রিভার্স সুইংয়ের শিল্পকে ফিরিয়ে আনার ভাবনাটি আমার ভালো লেগেছে।’

আন্তর্জাতিক ক্রিকেটে সর্বশেষ ২০১১ সালে এক বলের নিয়ম ব্যবহার করা হয়েছিল। পরে ইনিংস-প্রতি দুটি নতুন বল চালু করে আইসিসি। অবশ্য সময়ের সঙ্গে সেই নিয়মেও সংশোধন এসেছে।

পুরোনো দিনের ওয়ানডের কথা স্মরণ করে ইয়াং বলেন, ‘পুরোনো আন্তর্জাতিক ম্যাচের হাইলাইটস দেখতে গিয়ে কখনও কখনও দেখা যায়, ইনিংসের শেষ দিকে বল নরম হয়ে গেছে এবং রিভার্স সুইং করছে। তখন ব্যাটারদের জন্য শেষ ১০ থেকে ১৫ ওভারে প্রতি বলে এক রান করাও সত্যিকারের চ্যালেঞ্জ হয়ে উঠতো।’

 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html