ঢাকাWednesday , 28 October 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ট্রাম্পের সমর্থনেই কি ঘুরে দাঁড়ালেন নেতানিয়াহু?


October 28, 2026 1:50 pm
Link Copied!


ইসরায়েলের মঙ্গলবারের নেসেট বা পার্লামেন্ট নির্বাচনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অবস্থান শক্তিশালী হওয়ার পেছনে নিজের সমর্থনকে কৃতিত্ব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘নেতানিয়াহুর প্রতি তার সমর্থন ঘোষণার পর পরিস্থিতি পুরোপুরি বদলে যায়। এর ফলে বড় ধরনের পরাজয়ের মুখে থাকা এই ইসরায়েলি প্রধানমন্ত্রী এখন বড় ব্যবধানে ঘুরে দাঁড়িয়ে প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে হাড্ডাহাড্ডি অবস্থানে রয়েছেন, এমনকি তার জয়ের সম্ভাবনাও তৈরি হয়েছে। আর এই সব কিছুই ঘটেছে প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থনের পর, যিনি কেবল মধ্যপ্রাচ্য, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের কল্যাণ চান!’

ট্রাম্পের পোস্টটি সম্পূর্ণ উদ্ধৃতি আকারে লেখা। তবে তিনি কেবল টেলিভিশনের সংবাদ থেকে শোনা কোনও বিশ্লেষকের বক্তব্য উদ্ধৃত করেছেন, নাকি নিজের সম্পর্কে তৃতীয় পুরুষে বা থার্ড পারসন হিসেবে কথা বলেছেন, তা স্পষ্ট নয়।

অন্য দিকে টেক্সাসে একটি সমাবেশে অংশ নেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়েও ইসরায়েলি নির্বাচন নিয়ে কথা বলেন ট্রাম্প। সেখানে তিনি বলেন, বুথফেরত জরিপ থেকে আমি যা শুনছি, তাতে নেতানিয়াহু বেশ ভালো করছেন। আমার মনে হয়, সমর্থন ঘোষণার পর এটি তাকে অনেক সাহায্য করেছে।

ভোটের ফল আসতে শুরু করার পর নেতানিয়াহুর সঙ্গে তার কোনও কথা হয়েছে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প জানান, তাদের মধ্যে এখনও কোনও কথা হয়নি।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html