ঢাকাWednesday , 28 October 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

টাইব্রেকারে সেশেলসকে হারালো বাংলাদেশ


October 28, 2026 2:55 pm
Link Copied!


নির্ধারিত সময়ের লড়াইয়ে সমতা, এরপর টাইব্রেকারে বাজিমাত! ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে শেষ ৩২-এর লড়াইয়েও জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। বুধবার আজারবাইজানের বাকুতে প্লেট পর্বের ম্যাচে সেশেলসকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়েছে বায়েজিদ-রাতুলরা। নির্ধারিত ৪০ মিনিটের খেলা শেষ হয়েছিল ১-১ সমতায়।

ম্যাচে বাংলাদেশের হয়ে গোল করেন রাতুল। ২৮ মিনিটে তার গোলে এগিয়ে যায় বাংলাদেশ। তবে নির্ধারিত সময়ের খেলা শেষে দুই দলকে আলাদা করা যায়নি। শেষ পর্যন্ত টাইব্রেকারে বাজিমাত করে বাংলাদেশের কিশোররা।

সব মিলিয়ে এই আসরে ছয় ম্যাচে এটি বাংলাদেশের দ্বিতীয় জয়। ওয়েলসের বিপক্ষে গোলশূন্য ড্র দিয়ে আসর শুরু করেছিল বাংলাদেশ। পরের ম্যাচে পর্তুগালের কাছে ৩-১ গোলে হারে দল। তৃতীয় ম্যাচে ইন্দোনেশিয়ার সঙ্গে ড্র করে ১-১ গোলে। এরপর বুরুন্ডির বিপক্ষে ২-০ গোলে হারের পর ফিজিকে ৩-১ ব্যবধানে হারিয়ে প্রথম জয়ের দেখা পায় তারা। এবার সেশেলসকে টাইব্রেকারে হারিয়ে দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশের যুবারা।

 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html