ঢাকাThursday , 29 October 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

তিন ম্যাচ নিষিদ্ধ নেইমার 


October 29, 2026 11:25 am
Link Copied!


ম্যাচে মুখ ঢেকে প্রতিপক্ষের খেলোয়াড়ের সঙ্গে কথা বলায় লাল কার্ড দেখেছিলেন নেইমার। এবার সান্তোসের ব্রাজিলিয়ান তারকা নিষিদ্ধ হলেন দুই ম্যাচ। সব মিলিয়ে পরের তিন ম্যাচে মাঠে নামা হবে না নেইমারের।  

গত শনিবার ব্রাজিলিয়ান সিরি ‘আ’-তে বাহিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র করা ম্যাচের ঘটনায় এই শাস্তির কথা জানিয়েছে ব্রাজিলের সুপ্রিম কোর্ট অব স্পোর্টস জাস্টিস (এসটিজেডি)। সেই ম্যাচে একটি হলুদ কার্ড দেখার পর আরেকটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়ে লাল কার্ড দেখেন নেইমার। বাহিয়ার মিডফিল্ডার রদ্রিগো নেস্তরের সঙ্গে তর্কের সময় মুখ ঢেকে রাখায় নেইমারকে দোষী সাব্যস্ত করেছে ক্রীড়া ট্রাইব্যুনাল।

‘ভিনিসিয়ুস জুনিয়র’-এর নামে পরিচিত সেই নিয়ম লঙ্ঘন করেছেন নেইমার। নিয়ম অনুযায়ী মাঠে প্রতিপক্ষের সঙ্গে সংঘাতের সময় খেলোয়াড়দের মুখ ঢেকে রাখা নিষিদ্ধ।

রেফারির প্রতিবেদনের বরাতে এসটিজেডি জানিয়েছে, লাল কার্ড দেখার পর নেইমার প্রতিপক্ষের সঙ্গে আবার তর্কে জড়াতে দর্শক দলের বেঞ্চের দিকে ছুটে যান। পরে সতীর্থদের তাকে আটকে রাখতে হয়। সবমিলিয়ে তিনি তিন ম্যাচ নিষিদ্ধ হলেন।

নিয়ম লঙ্ঘনের ঘটনায় দেওয়া ওই রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন নেইমার ও সান্তোস। 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html