ঢাকাThursday , 29 October 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ভ্যান্সের বার্তার জবাব দেয়নি ইরান


October 29, 2026 11:00 pm
Link Copied!


যুক্তরাষ্ট্রের ভাইস-প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের পাঠানো বার্তার এখনও কোনও জবাব দেয়নি ইরান। বৃহস্পতিবার ইরানের একটি জ্যেষ্ঠ নিরাপত্তা সূত্র আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজকে এ কথা জানিয়েছে।

সূত্রটি জানায়, ভ্যান্স ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজাইয়ের কাছে একটি বার্তা পাঠালেও তেহরান এখনও তার কোনও প্রতিক্রিয়া জানায়নি। তবে ওই বার্তার বিষয়বস্তু নিয়ে গণমাধ্যমের জল্পনা-কল্পনাগুলোকে ‘সঠিক নয়’ বলে উড়িয়ে দিয়েছে ওই কর্মকর্তা।

সূত্র আরও জানিয়েছে, মার্কিন ও ইরানি কর্মকর্তাদের মধ্যে এ ধরনের চিঠি চালাচালি বা যোগাযোগ নতুন কিছু নয়; সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আমলসহ অতীতেও এমন যোগাযোগ হয়েছে।

এর আগে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, শান্তি আলোচনা পুনরুজ্জীবিত করতে রেজাইয়ের কাছে চিঠি পাঠিয়েছেন ভ্যান্স। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে পত্রিকাটি জানায়, নতুন কোনও সামরিক হামলা এড়াতে কূটনৈতিক কাঠামোর সম্ভাবনা খতিয়ে দেখতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশেই এই চিঠি পাঠানো হয়েছিল।

তবে ট্রাম্প আলোচনা শুরু করার জন্য ভ্যান্সকে নির্দেশ দেওয়ার কথা অস্বীকার করে জানিয়েছেন, এই যোগাযোগটি ছিল ইরানের চিকিৎসাসামগ্রীর প্রয়োজনীয়তা নিয়ে। ট্রাম্প বলেন, না, বিষয়টি তা নয়, বরং তাদের চিকিৎসাসামগ্রী ও বিভিন্ন বিষয়ে সহায়তার প্রয়োজন রয়েছে।

জুন মাসের একটি সমঝোতা স্মারক বাস্তবায়ন এবং হরমুজ প্রণালি নিয়ে ওয়াশিংটন ও তেহরানের চলমান উত্তেজনার মধ্যেই এই কূটনৈতিক তৎপরতা চলছে।

সূত্র: আনাদোলু এজেন্সি





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html