ঢাকাFriday , 30 October 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

‘আপনাকে দেখতে খুবই বিশ্রী লাগছে!’, সাংবাদিকের শারীরিক গঠন নিয়ে ট্রাম্পের কটাক্ষ


October 30, 2026 3:15 pm
Link Copied!


যুক্তরাষ্ট্রের ক্যানসাসে নির্ধারিত সমাবেশ বাতিলের কারণ জানতে চাওয়ায় ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক সাংবাদিকের ওপর চড়াও হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার এয়ারফোর্স ওয়ান থেকে নামার পর সাংবাদিকের প্রশ্নের জবাবে তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেন ট্রাম্প। একপর্যায়ে সাংবাদিকের শারীরিক গঠন নিয়েও কটাক্ষ করেন তিনি।

সাংবাদিক ট্রাম্পকে প্রশ্ন করেছিলেন, ভ্রমণে ক্লান্ত হয়ে পড়ায় কি তিনি সপ্তাহান্তে ক্যানসাসে যাওয়ার পরিকল্পনা বাতিল করেছেন? তবে প্রশ্নটি ভুল বুঝে ট্রাম্প এমনভাবে জবাব দেন, যেন সাংবাদিক তার শারীরিক অসুস্থতা নিয়ে জানতে চেয়েছেন।

সাংবাদিক বলেন, ‘আপনি ক্যানসাসে যাচ্ছেন না। ভ্রমণে ক্লান্ত হয়ে পড়েছেন, এর সঙ্গে কি এর কোনো সম্পর্ক আছে?’ জবাবে ট্রাম্প বলেন, ‘এই প্রশ্ন করতে গিয়ে আপনিই ক্লান্ত হয়ে পড়েছেন। আপনি অসুস্থ। আপনি কোন সংবাদমাধ্যমের?’

সাংবাদিক জানান, তিনি রয়টার্সের। এরপর ট্রাম্প বলেন, ‘আপনি অত্যন্ত বাজে এক লোক। রয়টার্স জিনিসটাই জঘন্য’।

সাংবাদিক জবাব দেন, ‘আমরা শুধু নিশ্চিত হতে চাই যে আপনি ভালো আছেন।’

এরপরও সাংবাদিকের সমালোচনা থামাননি ট্রাম্প। ক্যানসাস সফর না করার কারণ ব্যাখ্যা করতে গিয়ে তার শারীরিক গঠন নিয়ে মন্তব্য করেন।

ট্রাম্প বলেন, ‘এই লোকটিকে দেখুন। তার শারীরিক অবস্থা খুবই খারাপ। কী বাজে অবস্থায় আছে! আমার কাছে এসে বলছে, ‘স্যার, আপনি ক্যানসাসে কেন যাচ্ছেন না?’

পরে নিজের সফরসূচি তুলে ধরে ক্যানসাসের অনুষ্ঠান বাদ দেওয়ার সিদ্ধান্তের পক্ষে যুক্তি দেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি জানান, শুক্রবার ফ্লোরিডায় যাবেন। অন্য কোনও কর্মসূচি সামনে এলে সেটিও করতে পারেন।

ট্রাম্প বলেন, ‘আপনারা আমাকে দুই সপ্তাহ ধরে অনুসরণ করছেন। আমি পুরোপুরি সুস্থ বোধ করছি’। সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ক্যানসাসে যাওয়ার প্রয়োজন বোধ করছেন না বলেই সেখানে যাচ্ছেন না।

কথোপকথনের শেষ পর্যায়ে সাংবাদিককে আবারও ব্যক্তিগতভাবে আক্রমণ করেন ট্রাম্প। তিনি বলেন, ‘আপনি একজন জঘন্য মানুষ। নিজেকে ঠিকঠাক বা শেপে আনুন। আপনাকে দেখতে খুবই বিশ্রী লাগছে!’

সূত্র: উইয়ন নিউজ





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html