ঢাকাFriday , 30 October 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে দুই বাসের প্রতিযোগিতা, চাপা পড়ে প্রাণ হারালেন যুবক

UttorbongoBD
October 30, 2026 4:00 pm
Link Copied!


রাজধানীর রামপুরা ব্রিজে দুই বাসের পাল্লাপাল্লির মাঝে চাপা পড়ে শহিদুল্লাহ (৩৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর)  দুপুরের দিকে ঘটনা ঘটে।

নিহতের ভাই জুয়েল রানা জানান, গত শনিবার চীন ভ্রমণ গিয়ে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে দেশে ফেরেন শ‌হিদুল্লাহ। দুপুরে বাসায় যাওয়ার জন্য রামপুরা ব্রিজে একটি বাস থেকে নামেন। সেই সময় প্রতিযোগিতায় লিপ্ত দুই বাসের মধ্যে চাপা পড়ে গুরুতর আহত হন তিনি। উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। 

সেখানে তার অবস্থার অবনতি হলে রাত ৯টার সময় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত  চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

ডেমরা নড়াইবাগের হারুন অর রশিদ ছেলে শহিদুল্লাহ।  তিনি একটি কারখানায় বৈদ্যুতিক মিস্ত্রি হিসাবে চাকরি করতেন। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান বলেন, নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। নিহতের পরিবার  রামপুরা থানার অনুমতি নি‌য়ে বিনা ময়নাতদন্তে মরদেহ নিয়ে গে‌ছেন। 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html