ঢাকাFriday , 30 October 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

সাপে কামড়ানোর পর যা করলেন কাদের, অবাক চিকিৎসকও


October 30, 2026 3:30 pm
Link Copied!


সাপের কামড় খাওয়ার পর ভয় না পেয়ে উল্টো সাপটিকেই ধরে ফেলেন এক ব্যক্তি। পরে সেটি সঙ্গে নিয়ে হাজির হন হাসপাতালে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে টাঙ্গাইলের সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা জানিয়েছেন, সাপটি বিষধর নয়। তবে সতর্কতার অংশ হিসেবে ওই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি রেখে পর্যবেক্ষণ করা হচ্ছে।

ওই ব্যক্তির নাম আবদুল কাদের (৫০)। তার বাড়ি ময়মনসিংহের ভালুকা উপজেলার আঙ্গারগাড়া গ্রামে। তার ভাষ্য, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বাজার থেকে বাড়ি ফেরার পথে তাকে ছোবল দেয় একটি সাপ। পরে মুঠোফোনের আলো ব্যবহার করে সাপটি খুঁজে বের করেন তিনি। একপর্যায়ে সেটি ধরেও ফেলেন।

এরপর আশপাশের লোকজনকে ডেকে তাদের সহযোগিতায় সাপটি একটি প্লাস্টিকের বস্তায় ভরেন আবদুল কাদের। আঙ্গারগাড়া এলাকা সখীপুরের কাছাকাছি হওয়ায় দেরি না করে সাপটি সঙ্গে নিয়েই সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলে যান তিনি।

হাসপাতালের জরুরি বিভাগের উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা সেলিম কবির জানান, রাত পৌনে ৯টার দিকে আবদুল কাদের জীবিত সাপটি নিয়ে হাসপাতালে আসেন। এ খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে। সাপটি দেখতে হাসপাতালে উৎসুক মানুষের ভিড় জমে যায়। পরে আবদুল কাদেরের স্বজনেরা একজন সাপুড়েকে খবর দেন। তিনি এসে সাপটি নিয়ে যান।

চিকিৎসক সেলিম কবির বলেন, পরীক্ষা-নিরীক্ষায় দেখা গেছে, সাপটি বিষধর নয়। এ কারণে আবদুল কাদেরকে অ্যান্টিভেনম দেওয়ার প্রয়োজন হয়নি। তবে সতর্কতার জন্য তাকে হাসপাতালে ভর্তি রেখে পর্যবেক্ষণ করা হচ্ছে।

তিনি আরও বলেন, লোকটির সাহস দেখে অবাক হয়েছি। তিনি জ্যান্ত সাপ ধরে হাসপাতালে নিয়ে এসেছেন। তবে কাউকে সাপে কামড়ালে সাপ ধরতে যাওয়া উচিত নয়। দ্রুত হাসপাতালে আসতে হবে। সাপ ধরতে গেলে বিপদ আরও বাড়তে পারে।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html