ঢাকাFriday , 30 October 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

প্রাপ্তবয়স্কদের নিয়ে ভিন্ন বার্তা প্রভার


October 30, 2026 5:55 pm
Link Copied!


কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও দারুণ সরব অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। কাজ ও ব্যক্তিগত নানা বিষয় এ মাধ্যমে ভক্ত-অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন তিনি। এবার পরিবার ও প্রাপ্তবয়স্ক ব্যক্তিকে বিচারের বিষয়ে ভিন্ন বার্তা দিলেন অভিনেত্রী।

ফেসবুকের এক পোস্টে প্রভা জানান, প্রাপ্তবয়স্ক একজন মানুষকে তার চরিত্র দিয়ে বিচার করা উচিত।

পরিবারের বিষয় তুলে ধরে পোস্টে প্রভা বলেন, ‘প্রতিটি পরিবারেই নানা ধরনের মানুষ থাকে। কেউ শিক্ষিত, মার্জিত, দয়ালু ও উদার মানসিকতার। তারা অযথা তর্ক-বিতর্কের চেয়ে শান্তিকে বেশি প্রাধান্য দেন, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ান, সৎ পথে উপার্জন করে জীবনযাপন করেন। কাউকে তোষামোদ করা কিংবা শুধু পরিবারের সদস্য বলে অন্ধভাবে কারও পক্ষ নেওয়ায় তারা বিশ্বাসী নন।’

তিনি আরও বলেন, ‘মজার বিষয় হলো, একই পরিবারে এর সম্পূর্ণ বিপরীত মানসিকতার মানুষও খুঁজে পাওয়া যায়।’

প্রাপ্তবয়স্ক মানুষ নিয়ে প্রভার ভাষ্য, ‘একজন মানুষ প্রাপ্তবয়স্ক হওয়ার পর তাকে বিচার করা উচিত তার নিজের চরিত্র, কাজকর্ম ও মূল্যবোধ দিয়ে; পরিবারের পরিচয় দিয়ে নয়। একজন ব্যক্তি তার নিজের পরিচয়ের প্রতিনিধিত্ব করেন, পুরো পরিবারের নয়।’

প্রসঙ্গত, একটা সময় ছোটপর্দায় নিয়মিত দেখা যেত প্রভাকে। তবে এখন গল্প ও চরিত্র পছনর্দ হলেই কাজ করছেন বলে জানান তিনি।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html