ঢাকাSaturday , 31 October 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

উত্তরাখণ্ডে হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলটসহ নিহত ৬


October 30, 2026 11:40 pm
Link Copied!


ভারতের উত্তরাখণ্ডের জোশিমঠের কাছে বিধ্বস্ত হওয়া হেলিকপ্টারে থাকা পাইলটসহ ছয়জনই নিহত হয়েছেন। শুক্রবার (৩০ অক্টোবর) উত্তরাখণ্ড সিভিল এভিয়েশন ডেভেলপমেন্ট অথরিটি (ইউসিএডিএ)-এর প্রধান নির্বাহী কর্মকর্তা প্রতীক জৈন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বদ্রীনাথ থেকে দেরাদুন যাওয়ার পথে হেলিকপ্টারটি নিখোঁজ হয়েছিল।

উত্তরাখণ্ড সিভিল এভিয়েশন ডেভেলপমেন্ট অথরিটির তথ্য অনুযায়ী, জোশিমঠ উপত্যকার ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় হেলিকপ্টারটি যোগাযোগ হারিয়ে ফেলে এবং ট্র্যাকিং সিস্টেমে সেটিকে আর শনাক্ত করা যাচ্ছিল না। নিখোঁজ বিমানটির সন্ধানে পান্ডুকেশ্বর ও জোশিমঠ থেকে পুলিশ, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (এসডিআরএফ) এবং সেনা সদস্যদের নিয়ে দুটি দল মোতায়েন করা হয়।

চমোলির পুলিশ সুপার সুরজিৎ সিং পানওয়ার জানান, হেলিকপ্টারটিতে দিল্লির একজন পাইলট হিমাংশু সাবারওয়াল এবং কর্ণাটকের পাঁচজন যাত্রী ছিলেন। তিনি বলেন, ব্যাপক তল্লাশি চালানো হচ্ছে। অনুসন্ধান ও উদ্ধারকাজে সহায়তার জন্য গোপেশ্বর থেকে একটি ড্রোনও মোতায়েন করা হয়েছে। প্রাথমিক কোনও তথ্য পাওয়া মাত্রই আমরা আপডেট জানাব।

সূত্র: উইয়ন নিউজ





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html