ঢাকাSaturday , 31 October 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন


October 31, 2026 10:50 am
Link Copied!


মুন্সীগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটেছে। শুক্রবার (৩০ অক্টোবর) রাতের এ ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

রাত সাড়ে ৭টার দিকে হাসপাতালের সাততলা নতুন ভবনের পঞ্চম তলায় ৫ নম্বর শিশু ওয়ার্ডে আগুনের সূত্রপাত হয়। এ সময় ওয়ার্ডে চিকিৎসাধীন শিশুদের স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে রোগী ও স্বজনেরা দ্রুত ওয়ার্ড ছেড়ে নিরাপদ স্থানে চলে যান।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন একটি বৈদ্যুতিক টিউবলাইটের মধ্যেই সীমাবদ্ধ ছিল। হাসপাতালের অন্য কোনো অংশে তা ছড়িয়ে পড়েনি। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিটকে আগুনের কারণ বলে ধারণা করা হচ্ছে। দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রাত ৭টা ১৫ মিনিটে ফায়ার স্টেশনের সেন্ট্রি পোস্টে হাসপাতালে আগুন লাগার খবর আসে। পরে মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয়।

তিনি আরও জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা হাসপাতালে গিয়ে পঞ্চম তলার ৫ নম্বর শিশু ওয়ার্ডের একটি বৈদ্যুতিক টিউবলাইটে আগুন দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় আগুন নেভানো হয়।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html