ঢাকাSunday , 1 November 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ডেঙ্গুতে ভয়াবহ অক্টোবর, এক মাসেই প্রাণ গেলো ১৭৪ জনের

UttorbongoBD
October 31, 2026 11:20 pm
Link Copied!


ডেঙ্গুতে চলতি বছরের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী মাস হয়ে উঠেছে অক্টোবর। স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, শুধু অক্টোবরেই ডেঙ্গুতে ১৭৪ জনের মৃত্যু হয়েছে, যা এ বছর যেকোনও মাসের চেয়ে সর্বোচ্চ।

স্বাস্থ্য অধিদফতর বরাতে জানা গেছে, ৩১ অক্টোবর পর্যন্ত চলতি বছরে ডেঙ্গুতে মোট ৪১৯ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি হয়েছেন মোট এক লাখ ৩৫ রোগী। যার মধ্যে এক লাখ ২৮ হাজার ৩৪৫ জন হাসপাতাল ছেড়েছে। অক্টোবর একাই ১৭৩ জনের প্রাণ কেড়ে সেপ্টেম্বরের ১৪৮ জনকে ছাড়িয়ে গেছে এবং ২০২৬ সালের সবচেয়ে প্রাণঘাতী মাসে পরিণত হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর বলছে, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ৪১৯ জনের প্রাণ গেলো। এই সংখ্যা গত পুরো বছরের (২০২৫) মোট মৃত্যু ৪১৩ জনকেও ছাড়িয়ে গেছে।

বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ ডিসেম্বরের আগে উল্লেখযোগ্যভাবে কমার সম্ভাবনা কম। এখন পর্যন্ত অক্টোবরকে এ বছরের সবচেয়ে বেশি মৃত্যুর মাস হিসেবে চিহ্নিত করা হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাস্থ্য অধিদফতর থেকে বাসা-বাড়ির আশপাশে জমে থাকা পানি পরিষ্কার, দিনে ঘুমানোর সময় মশারি ব্যবহার এবং জ্বর হলেই দ্রুত হাসপাতালে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html